আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ আজিজুল হক।। শা’বান আরবী শব্দ। এর অর্থ বিস্তৃত হওয়া,চারিদিকে ছড়িয়ে পড়া। এ মাস রহমত বিস্তৃত হওয়ার মাস। এ মাসে আল্লাহ তায়ালা পৃথিবীবাসীর উপর তাঁর বিশেষ রহমত বিস্তার করেন,এ কারণে এ মাসকে শা’বান মাস বলা হয়। রমযানের পূর্ণ প্রস্তুতির মাস শা’বান মাস। এটা ইবাদত-বন্দেগীর মাস।
হাদীসে এ মাসকে আমলের চারায় পানি সেচের মাস বলা হয়েছে। চারা গাছের সঠিক পরিচর্যা এবং পানি সেচ ছাড়া যেমন ভালো ও অধিক সফল পাওয়া অসম্ভব। তেমনি এ মাসে আমলের অনুশীলন ছাড়া রমযানে বেশি বেশি নেকী কামাই করা কল্পনামাত্র।
মহানবী সা এ মাসের সম্বন্ধ নিজের দিকে করেছেন। এতে এ মাসের মর্যাদা আরো বৃদ্ধি পেয়েছে। কেননা একটা নিয়ম আছে, যে জিনিসের সম্বন্ধ যতবড় ব্যক্তি ও অতি প্রিয়জনের প্রতি হয় তার মূল্য ততই বাড়ে। হযরত উসমান (রাঃ) বলেন,রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন,শা’বানু শাহরী ওয়া রমযানু শাহরুল্লাহ......অর্থাৎ শা’বান মাস আমার মাস,আর রমযান হলো আল্লাহর মাস।
সুতরাং তোমরা শা’বানের চাঁদের সঠিকভাবে হিসাব রাখ। কেননা শা’বানের চাঁদের হিসাব সঠিক হলে রমযানের চাঁদের হিসাব সঠিক হতে সহায়ক হবে। (বাইহাকী) নবীজি (সাঃ) যেমনিভাবে সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ, তেমনিভাবে এ মাসকে তাঁর দিকে নিসবত করার কারণে শাবান মাস রমযান ব্যতীত অন্যান্য সকল মাস থেকে শ্রেষ্ঠ এবং উত্তম। শা’বানের ফযীলতের কারণেই বিশ^নবী (সাঃ) অন্য সব মাসের তুলনায় এ মাসে বেশি বেশি রোযা রাখতেন।
রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন,শাবান মাসের রোযা আমার নিকট অন্যান্য মাসের তুলনায় অধিক প্রিয়। (ইবনে মাজাহ) হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ) মহানবী (সাঃ) কে জিজ্ঞেস করলেন,ইয়া রাসূলুল্লাহ! আপনি শা’বান মাসে এত বেশি রোযা রাখেন কেন? রাসূলুল্লাহ (সাঃ) বললেন,এ মাসে মালাকুল মাউত হযরত আজরাঈল (আঃ)-এর নিকট ঐ সমস্ত লোকের তালিকা দেয়া হয় যারা এ বছর মারা যাবে।
সুতরাং আমি চাই যে,আমার মৃত্যুর পরোয়ানাটা এমন সময় লেখা হোক যে সময় আমি রোযাদার। অপর হাদীসে আছে,তোমরা যেভাবে মৃত্যুবরণ করবে সেভাবে হাশরে উঠবে। আর তোমাদের মৃত্যু সেভাবে হবে যেভাবে তোমরা জীবন-যাপন করবে। (মিশকাত) শা’বান মাসের তাৎপর্য সম্পর্কে বড়পীর আব্দুল কাদের জিলানী (রাঃ) বলেন,‘শা’বান’ শব্দ লিখতে আরবীতে পাঁচটি হরফ লাগে।
আর এই পাঁচটি হরফ দ্বারা পাঁচটির জিনিসের দিকে ইঙ্গিত করা হয়েছে। সুতরাং কোন বান্দা যদি শা’বান মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগী করে,তাহলে সে আল্লাহ তায়ালার পক্ষ থেকে সেই পাঁচটি জিনিস à