মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় ফেসবুকের নতুন ল্যাঙ্গুয়েজ মডেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গবেষকদের জন্য নতুন বৃহৎ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে এলো ফেসবুকের অভিভাবক মেটা। সম্প্রতি তাদের পক্ষ থেকে এমনই একটি ঘোষণা দেওয়া হয়েছে বালে জানায় সংবাদ মাধ্যম রয়টার্স। এটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের কোর সফটওয়্যার— যা এআই এর প্রতিযোগিতাকে আরও বেগবান করবে। এতে বড় টেক প্রতিষ্ঠানগুলো তাদের প্রযুক্তিকে পণ্যের সঙ্গে একত্রিত করতে পারবে, যেন তা বিনিয়োগকারীদের আগ্রহী করে।

একটি ব্লগে প্রতিষ্ঠানটি বলে, তাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল মেটা এআই বা সংক্ষেপে এললাএমএ নন-কমার্শিয়াল লাইসেন্সেসে রিসার্চারদের জন্য পাওয়া যাবে এবং এর সত্তা সরকার, সুশীল সমাজ এবং শিক্ষার সঙ্গে সংযুক্ত থাকবে।

সফটওয়্যার বিশ্লেষক গিল লরিয়া বলেন, ‘মেটার এই সাম্প্রতিক ঘোষণায় বোঝা যাচ্ছে— তারা তাদের জেনারেটিভ এআই ক্ষমতার পরীক্ষার একটি ধাপ পার করলো। যেন ভবিষ্যতে তারা এটা দিয়ে তাদের পণ্যের ওপর প্রয়োগ করতে পারে।’

তিনি আরও বলেন, ‘জেনারেটিভ এআই কৃত্রিম বুদ্ধিমত্তার একটি নতুন অ্যাপ্লিকেশন এবং এ বিষয়ে মেটার অভিজ্ঞতা কম। কিন্তু এটা পরিষ্কার যে, তাদের ভবিষ্যৎ ব্যবসার জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ।’

নির্দিষ্ট করে বলতে গেলে এললাএমএ’র একটি সংস্করণে রয়েছে ১৩ বিলিয়ন প্যারামিটার— যা জিপিটি-৩-কে অতিক্রম করে যায়। এটি চ্যাট জিপিটি যে মডেলের ওপর দাঁড়িয়ে তৈরি, তার একটি পূর্বসুরি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ