সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

যুক্তরাষ্ট্রে মেডিকেল ফ্লাইট বিধ্বস্ত, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রে একটি মেডিক্যাল ফ্লাইট বিধ্বস্ত হয়েছে। এতে রোগীসহ পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নেভাদায় প্লেনটি বিধ্বস্ত হয়।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি এবং মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর নেভাদার পাহাড়ি এলাকায় গত শুক্রবার রাতে একটি বিমান দুর্ঘটনায় একজন রোগীসহ মেডিক্যাল ফ্লাইটে থাকা পাঁচজনই নিহত হয়েছেন।

লিয়ন কাউন্টি শেরিফের অফিস বলেছে, স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নেভাদার স্টেজকোচের কাছে বিমান দুর্ঘটনার বিষয়ে খবর পায় এবং এর দুই ঘণ্টা পরে ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। প্রায় আড়াই হাজার বাসিন্দার গ্রামীণ এলাকা বলে পরিচিত স্টেজকোচ জায়গাটি রেনো থেকে প্রায় ৪৫ মাইল (৭২ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে অবস্থিত।

প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট বলছে, বিমান এবং হেলিকপ্টারে করে অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করে কেয়ার ফ্লাইট। তারা বলেছে, বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাইলট, একজন ফ্লাইট নার্স, একজন ফ্লাইট প্যারামেডিক, একজন রোগী এবং রোগীর পরিবারের সদস্য রয়েছেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড স্থানীয় সময় শনিবার সকালে টুইটারে জানিয়েছে, তারা দুর্ঘটনাস্থলে তদন্তকারীদের সাত সদস্যের একটি দল পাঠাচ্ছে। এনটিএসবি রবিবার একটি সংবাদ সম্মেলনে আরও তথ্য প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, কেয়ার ফ্লাইট বিধ্বস্ত বিমানটিকে পিলাটাস পিসি-১২ বিমান হিসেবে চিহ্নিত করেছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) রেকর্ড অনুযায়ী, বিমানটি ২০০২ সালে তৈরি করা হয়েছিল।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ