বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘ভোটগ্রহণ কর্মকর্তার ক্ষমতা আরপিওতে বেঁধে দেওয়া হচ্ছে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়ার ক্ষেত্রে সহকারী প্রিসাইডিং অফিসারের বিশেষ ক্ষমতা আরপিওতে বেঁধে দেওয়া হচ্ছে না।

ইভিএমে ভোট দিতে গিয়ে ভোটারের আঙুলের ছাপ না মিললে সহকারী প্রিসাইডিং অফিসার সর্বোচ্চ ১ শতাংশ ভোটারকে ভোট দেওয়ার সুযোগ দিতে আরপিও সংশোধনীতে প্রস্তাব দেওয়া থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে পরিপত্র জারি করে এ ক্ষমতা আরোপের বিধান বলবৎ থাকবে।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা এ তথ্য জানান।

‘নির্বাচন ভবনে’ রাশেদা সুলতানা আরও জানান, আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইসি এ সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের পরও তা বাতিলের ক্ষমতা ইসির হাতে রাখার প্রস্তাবও বহাল আছে।

ইসি সূত্র জানায়, ইভিএমে ভোটার শনাক্তে আঙুলের ছাপ নেওয়া হয়। এক্ষেত্রে আঙুলের ছাপ না মিললে ভোটগ্রহণ কর্মকর্তা (সহকারী প্রিসাইডিং অফিসার) নিজ আঙুলের ছাপ দিয়ে ব্যালট ইস্যু করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তা তার আঙুলের ছাপ দিয়ে কত শতাংশ বা কতজন ভোটারের ব্যালট ইস্যু করতে পারবেন তা নিয়ে আরপিওতে সুনির্দিষ্ট কিছু উল্লেখ নেই। এমনকি বিধিমালাতেও তা স্পষ্ট নয়। এ নিয়ে কয়েকটি নির্বাচনে বিতর্ক ওঠে। এ অবস্থায় বর্তমান কমিশন নির্বাচনে স্বচ্ছতার স্বার্থে ভোটগ্রহণ কর্মকর্তাকে সর্বোচ্চ ১ শতাংশ ব্যালট ইস্যুর ক্ষমতা দেওয়ার প্রস্তাব করেছিল। তবে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ওই ধারা যুক্তের প্রস্তাব থেকে সরে আসে ইসি।

এ বিষয়ে জানতে চাইলে রাশেদা সুলতানা বলেন, সহকারি প্রিসাইডিং অফিসারে আঙ্গুলের ছাপে ইভিএমে সর্বোচ্চ ১ শতাংশ ভোটারকে ভোট দেওয়ার বিষয়টি আরপিওতে নির্ধারিত করে দিতে চাচ্ছিলাম। কিন্তু আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জানান-এটা বিধিমালা দিয়েও করা সম্ভব। আমরাও দেখলাম বিধিমালা ও পরিপত্র দিয়ে নির্ধারণ করা সম্ভব। তাই ওই প্রস্তাব আর আরপিও সংশোধনীতে থাকছে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রণালয়ের আপত্তিতে আমরা সিদ্ধান্ত থেকে সরে আসিনি। প্রতিটি ভোটের আগেই আমরা সার্কুলার দিতে পারব। কমিশন সার্কুলার দিলে সেটাও আইন। আমরা আরপিওতে পাচ্ছি না। তবে বিধি দিয়ে ১ শতাংশ নির্ধারণ করতে পারব