মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

জটিল রোগে আক্রান্ত দরিদ্র রোগীদের পাশে সরকার আছে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জটিল রোগে আক্রান্ত এমন দরিদ্র রোগীদের পাশে সরকার আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শুক্রবার (৩ মার্চ) চাঁদপুরে ক্যানসার, কিডনিসহ জটিল রোগীদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, সরকার দরিদ্র অসহায় অসুস্থ এসব মানুষের ভুলে যায়নি। তাদের চিকিৎসা সহায়তা দিতে সবসময় পাশে আছে এবং থাকবে। এ সরকারের আমলেই সরকারি হাসপাতালগুলোতে জটিল রোগ নির্ণয়, চিকিৎসা নামমাত্র খরচে করা হচ্ছে। আর এসব কেবলমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই নিশ্চিত করেছে। সুতরাং বিদেশে গিয়ে অর্থ অপচয়ের প্রয়োজন পড়ে না।

শিক্ষামন্ত্রী বলেন, দরিদ্র অসহায় যে সমস্ত রোগী আছেন, তাদের জটিল চিকিৎসার জন্য সরকার পাশে আছে এবং থাকবে।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ১৪০ রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ৭০ লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান।

জেলা প্রশাসক কামরুল হাসান উপস্থিত রোগী ও তাদের স্বজনদের ধন্যবাদ জানিয়ে বলেন, বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে ব্যয়বহুল চিকিৎসা না করে সরকারিভাবে বিশেষায়িত হাসপাতালে খুব অল্প খরচে জটিল রোগের চিকিৎসা পাওয়া যায়। আপনারা সেখানে যাবেন। একই সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও আপনাদের খোঁজ খবর নেবে।

চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলার সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ডা. শাখাওয়াত হোসেন প্রমুখ।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ