মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী।।
সম্প্রতি আস-সুন্নাহ ফাউন্ডেশন, ঢাকার চেয়ারম্যান প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহর ফেসবুক ভেরিফাইড পেজে দেয়া একটি পোস্ট এবং একই বিষয়ের ভিডিওবার্তা নেটিজেনদেরকে ভাবিয়ে তুলেছে। জুয়ার আসর থেকে সর্বস্বান্ত হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়া এক তরুণ বড় বেদনার সাথে লেখা একটি মেইল শায়খ আহমাদুল্লাহকে পাঠিয়ে জাতিকে সতর্ক করতে চেয়েছেন।
মেইলে ওই যুবক আত্মহননের প্রচেষ্টার কথাও জানিয়েছেন। যুবকের পাঠানো ই-মেইলটি সতর্কবার্তা হিসেবে ফেসবুকে শেয়ার করেছেন শায়খ আহমাদুল্লাহ। মূলত এটি বর্তমান সমাজের একটি ক্ষুদ্র চিত্র মাত্র। তরুণদের মধ্যে জুয়ার আসক্তির ভয়াবহতা আরো ব্যাপক।
একসময় ক্রিকেট-ফুটবলসহ বিভিন্ন গ্রামীণ খেলাধুলা এবং ক্যাসিনোর মাধ্যমে জুয়া খেলার প্রচলন থাকলেও স্মার্টফোনের সহজলভ্যতার যুগে মোবাইলের মাধ্যমে জুয়া খেলার হিড়িক পড়েছে তরুণদের মাঝে, যা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন জুয়ার অ্যাপসগুলো অধিক লাভবান হওয়ার লোভ দেখিয়ে অ্যাপস ডাউনলোড করে খেলার আহ্বান জানানো হয়।
বিভিন্ন নামে থাকা অ্যাপসগুলোর বিজ্ঞাপনে বাংলাদেশি ব্যাংক এবং বিকাশের মাধ্যমে পেমেন্টের সুযোগ দেখিয়ে টোপ দেওয়ার ফলে তরুণরা মোবাইল জুয়ায় আকৃষ্ট হচ্ছে দিন দিন। ইতোমধ্যে কুড়িগ্রাম, দিনাজপুর, চাঁদপুরসহ বিভিন্ন এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোবাইল অ্যাপস জুয়াড়ির অনেককেই গ্রেফতার করে আইনের আওতায় এনেছে।
ইসলামের দৃষ্টিতে জুয়া খেলা সম্পূর্ণ অবৈধ এবং জুয়ার মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম। ঢাকা মহানগর পুলিশ ও চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশ এবং পাবলিক গ্যাম্বলিং আইন অনুসারেও টাকার বিনিময়ে জুয়া খেলা অবৈধ।
জুয়াকে আরবিতে ‘মায়সির’ ও ‘কিমার’ বলা হয়। মায়সির ও কিমার এমন খেলাকে বলা হয়, যা লাভ ও ক্ষতির মধ্যে আবর্তিত থাকে। অর্থাৎ যার মধ্যে লাভ বা ক্ষতি কোনোটাই স্পষ্ট নয়। জুয়ার ইতিহাস বেশ প্রাচীন। মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনের সময় তৎকালীন মক্কায় নানা ধরনের জুয়ার প্রচলন ছিল। বর্তমানে প্রাচীন পদ্ধতি ছাড়াও জুয়ার ক্ষেত্রে আরও বহু নতুন নতুন পদ্ধতি আবিষ্কৃত হয়েছে; এগুলোর সবই হারাম।
একাধিক কুরআনের আয়াত ও হাদিসে এ সম্পর্কে স্পষ্ট বিবরণ রয়েছে। পবিত্র কুরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘হে মুমিনগণ! মদ, জুয়া, মূর্তি পূজার বেদি ও ভà¦