সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

বিশ্বে করোনায় সুস্থ ১ লাখ ৪৫ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৫১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৭৮৬ জন। এ সময় সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৪ জন।

শনিবার (৪ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৯৩ জনের এবং আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৮১ জন। একইসময়ে বিশ্বে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৫১৬ জন এবং মৃত্যু হয়েছে ৪০ জনের।

এছাড়া, ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৪ জন এবং মারা গেছেন ২১ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৯ হাজার ২৬২ জন এবং মৃত্যু হয়েছে ৪৫ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৫২২ জন এবং মৃত্যু হয়েছে ৬৭ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪০৮ জন এবং মারা গেছেন ১১ জন। স্পেনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫ জন এবং মারা গেছেন ১৫ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৭৩৯ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮১৩ জন এবং মারা গেছেন ৬২ জন।

একইসময়ে পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৯১ জন এবং মারা গেছেন ১৭ জন। চিলিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ১৭১ জন এবং মারা গেছেন ৩০ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ১৪২ জন এবং মারা গেছেন ৭ জন। প্যারাগুয়ে আক্রান্ত হয়েছেন ৭৪ জন এবং মারা গেছেন ৮ জন। সাইপ্রাস আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৯২ জন এবং মারা গেছেন ২৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৫ লাখ ২৯ হাজার ৩৪৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৪ হাজার ৫৪৪ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৩৩ লাখ ৪১ হাজার ৬৮০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ