সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মহাকাশ থেকে বাংলাদেশ দেখতে কেমন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহাকাশ থেকে বাংলাদশেকে কেমন দেখায়, তার ছবি প্রকাশ করলেন বিজ্ঞানীরা। ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা সম্প্রতি মহাকাশ থেকে বাংলাদেশের ছবি তুলে দেখিয়েছে। তাতে বাংলাদেশের পাশাপাশি ভারতের ছবিও উঠে এসেছে।

মহাকাশ থেকে তোলা ছবিতে বাংলাদেশকে সবুজ দেখা গেছে। দেশটির বুক চিড়ে শত শত নদীর ছবিও উঠে এসেছে। যা দেখতে অনেকটাই নীল রঙের আঁকিবুঁকি রয়েছে ছবিটিতে। বাংলাদেশ যেনো নদী ও জলাশয়ের আধিক্য। খয়েরি রঙের আভাও দেখা গিয়েছে ছবিতে। চাষের বিস্তীর্ণ ক্ষেত্র ওই রঙে ধরা পড়েছে।

ছবির এক কোণায় দেখা গিয়েছে সুন্দরবনও। ছবির সঙ্গে প্রকাশিত বিবৃতিতে ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা লিখেছে, ‘এটি সুসংরক্ষিত জঙ্গলকে বিশ্ব হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কো। এটি বেঙ্গল টাইগারের আঁতুড়ঘর। এখানে বিশাল ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে।’

ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থার কোপারনিকাস সেন্টিনেল ২ মিশনের মাধ্যমে কলকাতা এবং বাংলাদেশের এই ছবি তোলা হয়েছে। এই মিশনে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ছবি তোলা হয়। পৃথিবীর আকৃতি মহাকাশ থেকে ঠিক কেমন দেখায়, সময়ের সঙ্গে সঙ্গে তা কতটা বদলাচ্ছে, তা বোঝার জন্য ছবি তোলে এই মিশনের অধীনে থাকা উপগ্রহগুলো।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ