বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যেভাবে তৈরি হয় তাইপের বৃহত্তম মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তাইওয়ানের অন্যতম প্রধান ইসলামী স্থাপনা ‘গ্র্যান্ড মস্ক অব তাইপে’। আগস্ট ১৯৪৮ সালে একটি জাপানি স্থাপত্যরীতিতে তৈরি বাড়িতে নামাজ আদায় শুরু হয় এবং ১৯৪৯ সালে মাত্র তিন শ স্কয়ার মিটার জায়গার বাড়িটিকে মসজিদে রূপান্তর করা হয়।

মূলত ১৯৪৫ সালে জাপান তাইওয়ান দ্বীপপুঞ্জ চীনের কাছে হস্তান্তর করলে ‘চায়নিজ মুসলিম অ্যাসোসিয়েশন’ (সিএমএ) মুসলিম ঝেং হাউরেন ও চ্যাং জিচুনকে তাইওয়ানে ‘সিএমএ’র কমিটি গঠনের দায়িত্ব দেন এবং ২৩ ডিসেম্বর ১৯৪৭ তাইওয়ানে সিএমএর কমিটি গঠিত হয়। এরপর ঝেং হাউরেন ও চ্যাং জিচুন তাইপেতে মসজিদ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। মসজিদ প্রতিষ্ঠায় সাধারণ মুসল্লিরা সহযোগিতা করেন।

১৯৪০ সালে তাইওয়ানে মুসলমানের সংখ্যা বাড়তে থাকলে বড় পরিসরে মসজিদ নির্মাণের প্রয়োজন দেখা দেয়। তাইওয়ানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ইয়ে গংচাও জেনারেল বাই চংজির সরকারের কাছে একটি আন্তর্জাতিক মানের মসজিদ নির্মাণের সুপারিশ করেন।

তিনি বলেন, এটা করা প্রয়োজন যেন মুসলিম রাষ্ট্রের অতিথিরা ইসলামী রীতি অনুসারে ইসলামী স্থাপনা পরিদর্শন করতে পারেন এবং মুসলিম বিশ্বের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক দৃঢ় হয়। মসজিদ নির্মাণের ব্যাপারে সরকার ও মুসলিম সম্প্রদায়ের নেতারা একাধিক বৈঠক করেন এবং আন্তর্জাতিক মানের মসজিদ নির্মাণে সম্মত হন। ১২ ডিসেম্বর ১৯৪৯ সালে তাইপে মসজিদ নির্মাণ কমিটি গঠিত হয়। তাদের লক্ষ্য ছিল ছয় মিলিয়ন তাইওয়ানি মুদ্রা ব্যয়ে ছয় শ মুসল্লির সংকুলান হয় এমন একটি মসজিদ নির্মাণ করা।

মসজিদের নকশা তৈরি করেন প্রখ্যাত স্থপতি ইয়াং চু-চেং। মসজিদ নির্মাণের জন্য সরকার দুই হাজার ৪৭৪ বর্গমিটার জায়গা প্রদান করে। মসজিদ নির্মাণের জন্য ‘ব্যাংক অব তাইওয়ান’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নামে চার মিলিয়ন ইয়েন ঋণ প্রদান করে। মুসলিম বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরাও মসজিদ নির্মাণে সহযোগিতা করেন। তাঁদের মধ্যে ইরানের সাবেক রাজা পাহলভি, জর্দানের প্রয়াত রাজা, সাবেক তুর্কি প্রধানমন্ত্রী মেন্দেলাস, ইরাকের সাবেক যুবরাজ আবদুল্লাহ প্রমুখ।

এছাড়া স্থানীয় ও বিদেশি বহু মুসলিম মসজিদ নির্মাণে অর্থ সহায়তা করেন। তাইপে গ্র্যান্ড মস্কের উদ্দেশ্য শুধু মুসলমানদের নামাজের স্থান বৃদ্ধি করাই ছিল না, বরং এর রাজনৈতিক অভিলাষও ছিল। তা হলো তাইওয়ানে ভ্রমণকারী মুসলিম অতিথিদের দৃষ্টি আকর্ষণ করা। ১৩ এপ্রিল ১৯৬০ সালে চীনের ভাইস প্রেসিডেন্ট চে চেং মসà¦