||কাউসার লাবীব||
বাংলাদেশ কুরআনপ্রেমী মানুষের দেশ। কুরআনকে ভালোবেসে প্রতি বছর শত শত মুসলমানের সন্তান কুরআন হিফজ করছে। কুরআন হিফজের পর এটিকে স্মৃতিতে ধরে রাখা গুরুত্বপূর্ণ একটি বিষয়। পবিত্র কুরআনকে স্মৃতিতে ধরে রাখতে আমাদের দেশে তারাবিকে অন্যতম মাধ্যম হিসেবে মনে করা হয়। তাই হাফেজ সাহেবরাও প্রাণপন চেষ্টা করেন প্রতি বছর মনের মতো একটি মসজিদে তারাবি পড়ানোর জন্য। কিন্তু বেশ কয়েক বছর ধরে রমজান এলেই হাফেজ সাহেবদের তারাবি না পাওয়ার একটি হাহাকার তৈরি হয়! সামনে আসে নানান প্রস্তাবনা। রমজানে হাফেজ সাহেবদের তারাবি না পাওয়ার আক্ষেপ গুচাতে কী পদক্ষেপ নেয়া যেতে পারে এ নিয়ে কথা বলেছিলেন দেশের কয়েকজন বোদ্ধা আলেম এবং হাফেজের সঙ্গে
‘যে পরিমাণ হাফেজ বের হচ্ছে প্রতি বছর, সে পরিমাণ নতুন মসজিদ কি তৈরি হচ্ছে? যদি না হয় তাহলে হাফেজদের তারাবি না পাওয়ার সমস্যা থেকে কীভাবে বেরিয়ে আসা যেতে পারে?’ জানতে চেয়েছিলাম জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান কাসেমীর কাছে।
তিনি বলেন, প্রথমে জানতে হবে তারাবির জন্য মসজিদ শর্ত নয়। একমাত্র কুরআন মুখস্থ রাখার উদ্দেশ্যেই যদি কেউ তারাবি খুঁজে থাকে তাহলে তার জন্য অনেক পথ খোলা আছে। মসজিদে ইশার নামাজ আদায় করে ঘরে এসে আত্মীয়দের নিয়ে তারাবি পড়তে পারে। কয়েক বাড়ির মুসল্লিদের নিয়ে কোনো উঠান বা ময়দানে নিজেদের মতো করে তারাবির ব্যবস্থা করা যেতে পারে। ঢাকায় বিল্ডিং, এপার্টম্যান্টের ছাদে তারাবির ব্যবস্থা করা যেতে পারে। একান্তই এমন না হলে তারাবি না পাওয়া দুইজন হাফেজ মিলে নিজেরা তারাবি পড়তে পারে। এর ফলে তারাবি না পড়ালে ‘ইয়াদে’ যে ঘাটতি আসার সম্ভাবনা সেটি কেটে যাবে বলে মনে করি।
তিনি উল্লেখ করেন, ওইদিন একটা লেখা চোখে পড়লো, ‘প্রতি বছর শত শত হাফেজ তৈরি করা হচ্ছে। কিন্তু তাদের তারাবির ব্যবস্থা কেউ করছে না। আগে তারাবির ব্যবস্থা করে তারপর হাফেজ বানানো দরকার।’ লেখাটি পড়ে খুবই মর্মাহত হলাম। হাফেজ কি শুধু তারাবির জন্যই তৈরি হয়! পবিত্র কুরআন হিফজের পেছনে রয়েছে ইসলামের মহান এক উদ্দেশ্য। তাই চাহিদা মতো তারাবি না পেলে মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই।
একই প্রশ্ন করেছিলাম শিক্ষাবিদ আলেম অধ্যক্ষ হাফেজ মাওলানা ফজলে বারি মাসউদের সঙ্গে। তার মতে, হাফেজের সংখ্যা বৃদ্ধি পেলেও অনেক মসজিদ কমিটিই তারাবির জন্য মানসম্পন্ন হাফেজ না পাওয়ার অভিযà§