সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

রমজানে জামাতে নামাজ পড়লে সাইকেল উপহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন রমজানে মাসজুড়ে জামাতের সঙ্গে ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে শিক্ষার্থীদের সাইকেল উপহারের ঘোষণা দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রাজিব হোসেন খান।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এমন ঘোষণা সম্বলিত ব্যানারও দেখা গেছে।

স্থানীয় রহিম সিকদার বলেন, শিক্ষার্থীদের নামাজ পড়তে উৎসাহী করার একটা দারুণ উদ্যোগ। এমন উদ্যোগে সাড়া দিয়ে সব শ্রেণির শিক্ষার্থীরা পুরো রমজান মাস জুড়ে জামাতে নামাজ আদায় করবে এমনটাই প্রত্যাশা করছি।

আরেক বাসিন্দা শাহীন আহমেদ বলেন, অনেকেই আছে যারা নিয়মিত নামাজ আদায় করে। কমিশনারের এমন আয়োজনের পর অনেক শিক্ষার্থী জামাতে নামাজে উৎসাহি হবে। নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ।

কাউন্সিলর মো. রাজিব হোসেন খান গণমাধ্যমকে বলেন, মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশনায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সব শিক্ষার্থীদের জামাতের সহিত নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে এ আয়োজন।

কাউন্সিলর রাজিব আরও বলেন, যারা পুরো রমজান মাসে ব্রাউন কম্পাউন্ড মসজিদে জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের সাইকেল উপহার দেওয়া হবে। এজন্য তাদের নিজ নিজ জন্মনিবন্ধনের কপি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি, বাসার বিদ্যুৎ বিলের কপি ও বাবা-মায়ের আইডি কার্ডের ফটোকপি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

টিএ/