বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

চ্যাটজিপিটির কারণে বিং-এর প্রতিদিন ব্যবহারকারী ছাড়িয়েছে ১০ কোটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চ্যাটজিপিটির প্রযুক্তি বিং-এর নতুন সংস্করণে যুক্ত হওয়ার পর সার্চ ইঞ্জিনটির দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি। এ তথ্য জানিয়েছেন মাইক্রোসফটের ‘মডার্ন লাইফ, সার্চ অ্যান্ড ডিভাইসেস’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি।

ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ইউসুফ মেহদি বলেন, ‘এটি যে খুব বড় কোনো সংখ্যা নয়- আমরা সে সম্পর্কে অবগত। তবে, এক সময় সেরা সার্চ ইঞ্জিন সংশ্লিষ্ট আলোচনাতেই ‘বিং’ কখনো ছিলো না। সার্চ ইঞ্জিনটির পরবর্তী প্রজন্মের সংস্করণ চালুর পর যারা আগে এটি ব্যবহার করেননি, তারাও এই সার্চ ইঞ্জিনের প্রতি ঝুঁকছেন। বর্তমানে বিংয়ের দৈনিক ব্যবহারকারীর এক তৃতীয়াংশই এই সার্চ ইঞ্জিনটিতে নতুন।’

এই অর্জনের পেছনে দুটি কারণকে কৃতিত্ব দিয়েছে মাইক্রোসফট। প্রথমটি হলো এজ ব্রাউজারের ব্যবহার বেড়ে যাওয়া। বিং- এ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা যোগ করায়ই মূলত এজ ব্রাউজারের ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া, আরেকটি কারণ হচ্ছে- বিংয়ের সার্চ ইঞ্জিনে ‘প্রমিথিউস’ নামের এআই মডেল যোগ করা। এই মডেল যোগ করার ফলে সার্চের ইঞ্জিনের ফলাফলে তুলনামূলক প্রাসঙ্গিক উত্তর আসছে।

বিংয়ের প্রিভিউ সংস্করণ ব্যবহারকারীদের প্রায় এক তৃতীয়াংশ বিভিন্ন প্রশ্নের জবাব পেতে নিয়মিত এই চ্যাটবট ব্যবহার করছেন। বিংয়ের এআই চ্যাটবট মোবাইল সংস্করণে চালু হওয়ার পর থেকে এই সার্চ ইঞ্জিনের জনপ্রিয়তা নতুন মাত্রা পেয়েছে। দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে ছয়গুণ।

গত ৭ ফেব্রুয়ারি নিজস্ব সার্চ ইঞ্জিন বিং-এ চ্যাটজিপিটি যুক্ত করার ঘোষণা দেয় মাইক্রোসফট। ফলে ইন্টারনেটে তথ্য খোঁজের পাশাপাশি বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবটের সাহায্য নিতে পারছেন ব্যবহারকারীরা। এ চ্যাটবটের সুবিধা থাকায় বিং সার্চ ইঞ্জিনের ব্যবহার এরই মধ্যে বেড়েছে কয়েক গুণ। তবে চ্যাটবটে অপ্রয়োজনীয় সার্চ বেশি হওয়ায় চ্যাটবটে দৈনিক একজনের জন্য প্রশ্ন সংখ্যা বেঁধে দিয়েছে মাইক্রোসফট। ফলে, একসঙ্গে ৫টির বেশি প্রশ্ন করা যাবে না বিং-এর চ্যাটবটকে।

ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, একজন ব্যবহারকারী একসঙ্গে সর্বোচ্চ ৫টি এবং দিনে সব মিলিয়ে সর্বোচ্চ মোট ৫০টি প্রশ্ন করতে পারবেন চ্যাটবটটà¦