সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

রংপুরে বাস উল্টে নিহত ২, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংপুরের গঙ্গাচড়ায় বাস উল্টে দুজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

আজ শনিবার (১১ মার্চ) সকাল সোয়া ৮ টার দিকে উপজেলার গঞ্জিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জলঢাকা থেকে ছেড়ে আসা বাসটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার গঞ্জিপুর বটতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে দুজন নিহত হন। আহত হন আরও অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের দুজনই পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ২৫ এবং অন্যজনের বয়স ৪৫। তবে তাৎক্ষণক তাদের পরিচয় জানা যায়নি।

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এখনও তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

-এসআর