বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হজের খরচ কমানোর দাবিতে রাজধানীতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্মের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিমান ভাড়া হ্রাস এবং হজ্জ প্যাকেজ থেকে সকল প্রকার ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার করে ভর্তুকি দিয়ে হলেও পাশ্ববর্তী দেশগুলোর সাথে মিল রেখে ২০ মার্চ সোমবারের মধ্যে বাংলাদেশের হজ্জ যাত্রীদের খরচ ৪ লাখ ৫০ হাজার টাকা পুনঃনির্ধারণ করার দাবি জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।

আজ শুক্রবার (১৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটি এই দাবি করে।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির বলেন,২০ মার্চের মধ্যে যদি এ বিষয়ে সন্তোষজনক সিদ্ধান্ত নেয়া না হয় তবে আগামী ২২ মার্চ, বুধবার, মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরের স্মারকলিপি প্রদান করা হবে।

তিনি বলেন, মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতি, হজ্জ পালনে অস্বাভাবিক ও অতিরঞ্জিত খরচ নির্ধারণ করে অমানবিক প্যাকেজ ঘোষণা এবং কুরবানীর সময়ে কুরবানির পশুর চামড়ার মূল্য কমিয়ে সরকার ধর্মপ্রাণ মুসলমানদেরকে ধর্মকর্ম পালনে কৌশলে নিরুৎসাহিত করছে।

শহিদুল ইসলাম কবির বলেন, সরকারের উদাসিনতা, অবহেলা এবং দুর্নীতিবাজ ও মুনাফাখোরদের নিয়ন্ত্রণহীন আধিপত্যে মুসলিম প্রধান স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ধর্ম কর্ম পালন করা দিন দিন কঠিন থেকে কঠিন হয়ে পড়ছে।

তিনি বলেন, মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা সরকারের প্রধান কর্তব্য থাকলেও তারা সে কর্তব্য পালনে বছরের পর বছর ব্যার্থ হয়ে মিডিয়ার সামনে আওয়াজ দিয়ে যাচ্ছে। বাস্তবে তাদের কোন কর্মতৎপরতা আছে বলে মনে হয় না।
শহিদুল ইসলাম কবির বলেন, হজ্জের খরচ কমিয়ে প্যাকেজ ঘোষণা করা সরকারের দায়িত্ব হলেও তা না করে সিন্ডিকেটের সদস্যদের লাভবান করতে সাধারণ ধর্মপ্রাণ হজ্জ যাত্রীদের কষ্টের জমানো অর্থ দিয়ে বিমানের লোকসান কাটিয়ে লাভবান করতে প্রায় ১ লাখ টাকা বিমান ভাড়া বৃদ্ধি করেছে। যে ক্ষেত্রে সরকারের ভর্তুকি দেবার কথা সেক্ষেত্রে ভ্যাট ট্যাক্স আরোপ করে অমানবিক হজ্জ প্যাকেজ ঘোষণার মাধ্যমে সরকার মানুষের ধর্মীয় অনুভুতিতে আঘাত হানছে। কুরবানির সময়ে কুরবানির পশুর চামরার মূল্য কমিয়ে দিয়ে গরীবের হক