সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

চলতি মাসেই পদ্মা সেতুতে পরীক্ষামূলক রেল চলাচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি মার্চ মাসেই পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে এই প্রকল্পের ভাঙ্গা থেকে জাজিরা অংশ দিয়ে শুরু হবে পরীক্ষামূলক চলাচল।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছরের জুনেই পদ্মার বুকে ট্রেন পারাপারের স্বপ্ন সত্যি করার লক্ষ্যে দিনরাত চলছে কাজ।

পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে ভাঙ্গা পর্যন্ত ৩২ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হয়েছে। যার মধ্যে ভায়াডাকের ওপর ৪ কিলোমিটার পাথরবিহীন রেললাইন। সেতুর জাজিরা প্রান্ত পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে ট্রায়ালও।

এরইমধ্যে পদ্মা সেতু রেল প্রকল্পের ৭৫ ভাগের বেশি কাজ শেষ হয়েছে। জুনের মধ্যে পুরো কাজ শেষ করার আশা প্রকল্প সংশ্লিষ্টদের। মূল সেতুর ৬ দশমিক এক পাঁচ কিলোমিটার অংশে রেললাইনের বেশির ভাগ কাজই শেষের পথে।

ঢাকা থেকে মাওয়া অংশ ৭৪.১৪%, মাওয়া থেকে ভাঙ্গা ৯১.৮৮% ও ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত প্রায় ৬৮ % কাজ শেষ হয়েছে। এদিকে, নতুন রেল স্টেশনের অগ্রগতি ৯০ %, শিবচর পদ্মা স্টেশন ৮৬ %, শিবচর স্টেশন ৭৩ %, ভাঙ্গা জংশন ৬০ % এবং ভাঙ্গা পুরাতন স্টেশন সংস্কার ৭৫ % শেষ হয়েছে।

চলতি মাসেই জাজিরা প্রান্ত দিয়ে সেতুর ওপর সম্পন্ন হতে পারে ট্রায়াল। আগামী জুনেই ট্রেন চলাচলের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ