বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

রমজানে জয়েন্ট ভালো রাখতে করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রমজানে সারাদিন রোজা রাখার পরে তারাবির নামাজ আদায় করতে হয়। এদিকে বয়স এবং নানা কারণে অনেকে জয়েন্টের সমস্যায় ভুগে থাকেন। সেক্ষেত্রে সারাদিন রোজা থাকায় কিছুটা দুর্বলতা হয়ে যায়। যার ফলে দীর্ঘ সময় নামাজ আদায় করতেও কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারেন। তবে একটু সচেতন হলে এই সমস্যার সমাধান মিলবে।

যেসব কারণে জয়েন্ট পেইন হতে পারে:

জয়েন্ট পেইন হতে পারে নানা কারণে। অনেকক্ষেত্রে পারিবারিক ইতিহাস থাকলে এই রোগের ঝুঁকি থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই সমস্যা বাড়তে দেখা যায়। এই রোগে আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকি থাকে নারীদের ক্ষেত্রে। হরমোনগত কারণে এটি হয়ে থাকে। বিশেষ করে নারীর মেনোটজের সময় বা এর পরে এই সমস্যা বেশি হয়। তবে পুরুষ রোগীর সংখ্যাও কম নয়। অতিরিক্ত ওজনও অনেক সময় জয়েন্টের ব্যথার জন্য দায়ী হতে পারে। জয়েন্টে আঘাত পাওয়ার পূর্ব ইতিহাস থাকলেও পরবর্তীতে ব্যথায় ভুগতে পারেন।

অর্গানিক ফাংশনাল ফুড খেতে পারেন:

রমজান মাসে সঠিক খাবারের অভাবে এবং চলাফেরায় অবহেলার কারণে অনেকেই জয়েন্টের সমস্যায় ভুগে থাকেন। মানুষের শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও বেদনাদায়ক। তাই এই সমস্যা সমাধানে পুষ্টিকর অর্গানিক খাবারের সঙ্গে রাখতে পারেন অর্গানিক ফাংশনাল ফুড। এটি কারকিউমিনযুক্ত হওয়ার কারণে তা স্বাস্থ্যকর উপায়ে শরীরের প্রদাহ কমাতে দ্রুত কাজ করে। দেখতে ওষুধ মনে হলেও এগুলো আসলে এক ধরনের খাবার।

যা আপনার প্রতিদিনের গ্রহণকৃত খাবারের পাশাপাশি শরীরে বাড়তি উপকারিতা জোগাবে। অর্গানিক ফাংশনাল ফুড খেলে তা হাড়ের জয়েন্টের কার্টিলেজকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করবে। সেইসঙ্গে জয়েন্টের ক্ষয়রোধ করে জয়েন্টকে শক্ত ও মজবুত রাখতে কাজ করবে। এ ধরনের ফুড আপনি প্রসিদ্ধ কোনো সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে পেয়ে যেতে পারেন।

নিজেকে ফিট রাখুন:

অনেকে বয়স হওয়ার আগেই নিজেকে বয়স্ক ভাবতে শুরু করেন। এমনটা করা যাবে না। শরীরে সমস্যা দেখা দিলে তা খাবার, ঘুম ও শরীরচর্চার মাধ্যমে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হবে। রমজানে অলস শুয়ে-বসে থাকার অভ্যাস না করে বডি মুভমেন্ট বাড়াতে হবে। দিনভর শক্তি ধরে রাখতে চাইলে খেতে হবে পুষ্টিকর খাবার।

বিশেষজ্ঞরা বলছেন, এসময় সেহরি ও ইফতারে এড়িয়ে চলতে হবে অস্বাস্থ্যকর, ভাজাপোড়া জাতীয় খাবার। পুষ্টিকর ফল, শাক-