মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

রমজানের পবিত্রতা নষ্ট করছে বিএনপি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পবিত্র রমজানে এর আগে আমরা কখনো রাজনৈতিক আন্দোলন কর্মসূচি দিতে দেখিনি। কিন্তু বিএনপি রমজানেও কর্মসূচি ঘোষণা করেছে। এতে রমজানের মাহাত্ম্য, পবিত্রতা নষ্ট হয়েছে।’

আজ শনিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় মিন্টো রোডে নিজ বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘পবিত্র রমজানে অতীতে আন্দোলন হয়নি। কিন্তু বিএনপির কর্মসূচি দেখে মনে হচ্ছে, তারা রমজানের পবিত্রতা নষ্ট করছে, বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। রমজানেও বিএনপি মানুষকে স্বস্তি দিতে চায় না। ভোগান্তি সৃষ্টির জন্য রমজানেও কর্মসূচি দিয়েছে।’

তিনি বলেন, ‘রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের মূল্য বাড়ায়। সব পণ্যের মজুত প্রয়োজনের চেয়ে বেশি আছে। চাল, গম মজুত আছে ২০ লাখ টন। এরপরও ব্যবসায়ীরা পণ্যের মূল্য বাড়াচ্ছে।’

হাছান মাহমুদ বলেন, ‘এখানে গণমাধ্যমের একটি ভূমিকা রয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে সবকিছুর দাম বেড়েছে। ইউরোপে কোনো কোনো পণ্যের সংকট চলছে, আমাদের তা হয়নি। ফলে দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই, প্রয়োজনে শাস্তির বিধান করা হবে।’

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ