সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

সৌদিতে বাস দুর্ঘটনা: নিহত ১৩ বাংলাদেশির পরিচয় শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমে বাস দুর্ঘটনায় ১৩ বাংলাদেশি নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। হতাহত আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম (প্রেস) এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, নোয়াখালীর শহিদুল ইসলাম ও মো. হেলাল, কুমিল্লার মুরাদনগরের মামুন মিয়া ও রাসেল মোল্লা, দেবিদ্বারের গিয়াস হামিদ, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কক্সবাজারের মোহাম্মদ হোসেন, মহেশখালীর মো. আসিফ ও সিফাত উল্লাহ, গাজীপুরের টঙ্গির মো. ইমাম হোসাইন রনি, চাঁদপুরের রকু মিয়া এবং যশোরের মোহাম্মদ নাজমুল ও রনি।

জীবিতরা হলেন, সালাহউদ্দিন, পিতা: আবুল বাশার, সীতাকুন্ড, চট্টগ্রাম, আল আমিন, বুরহান উদ্দিন, ভোলা, মিনহাজ, পিতা: সিরাজুল্লাহ, রায়পুরা, লক্ষ্মীপুর, জুয়েল, পিতা: মোঃ জয়নাল, কচুয়া, চাঁদপুর, আফ্রিদি মোল্লা (পাসপোর্ট নং: EA0231718), পিতা: জাকির মোল্লা, শালিকা, মাগুরা, মোঃ রিয়াজ, পিতা: আবু সাইদ, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর, আব্দুল হাই (প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন), রানা (প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন), মোঃ সেলিম (A03459571), দেলোয়ার হোসাইন, পিতা: আইয়ুব আলী, লাকসাম, কুমিল্লা, হোসাইন আলী (প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন), কুদ্দুস (প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন), মোহাম্মদ শাহাবুদ্দিন, পিতা: আব্দুল লতিফ, সেনবাগ, নোয়াখালী, ইয়ার হোসাইন, আব্দুল মালেক, মুরাদনগর, কুমিল্লা, মোঃ জাহিদুল ইসলাম, পিতা: মোঃ জজ মিয়া, মুরাদনগর, কুমিল্লা, মিজানুর রহমান, পিতা: ফজলুর রহমান, মোহাম্মদপুর, মাগুরা, মোঃ মোশাররফ হোসাইন, পিতা: কাজী আনোয়ার হোসাইন, সদর, যশোর

বাসে বাংলাদেশি যাত্রী ছিলেন ৩৫ জন। তাদের মধ্যে ১৭ জন আহতাবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। ১৩ জন নিহত ছাড়াও এখন পর্যন্ত ৫ জন বাংলাদেশি নিখোঁজ আছেন। ধারণা করা হচ্ছে তারা সবাই মারা গেছেন। পুড়ে যাওয়ায় মরদেহ শনাক্ত করা যাচ্ছে না।

অন্যান্য দেশের ১২ জন যাত্রীর মধ্যে ৫ জনকে মৃত এবং ৭ জনকে আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানা যায়।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ