বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

রমজানে গড়ে উঠুক তাহাজ্জুদের অভ্যাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মহাম্মদ আরাফাত
মুহাদ্দিস জামিয়া ইসলাসিয়া জহীরুদ্দীন মাদরাসা মানিকনগর ঢাকা>

তাহাজ্জুদ নামাজ নবীদের সুন্নাত। আল্লাহ তায়ালার প্রিয় বান্দাদের আদাত (অভ্যাস)। মালিকের সাথে গোলামের নিবিড় সম্পর্ক স্থাপন ও সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম।

তাহাজ্জুদ রাতের শেষভাগের নামাজ। প্রভুর প্রেমে সুখশয্যা ত্যাগ করে একাকি পড়ার নামাজ। পৃথিবী যখন পিনপতন নিরবতায়, তাহজ্জুদগুজার প্রেমিক থাকে তার প্রেমাস্পদের সাথে গোপন আলাপচারিতায়। মহান আল্লাহর সাথে বলে তার সকল সুখ-দুখের কথা। করে নেয় সব সমস্যার সমাধান, মিটিয়ে নেয় তার সকল প্রয়োজন।

তাহাজ্জুদের ফজিলত ঘোষনা করে আল্লাহ তায়ালা বলেন, ‘রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ কায়েম করুন। এটা আপনার জন্য এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় আপনার প্রতিপালক আপনাকে প্রতিষ্ঠিত করবেন মাকামে মাহমুদ তথা প্রশংসিত স্থানে’। (বানী ইসরাইল :৭৯) অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘তারা শয্যা ত্যাগ করে তারা তাদের প্রতিপালককে ডাকে ভয়ে ও আশায় এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, তা থেকে দান করে। (সূরা সেজদা : ১৬)

তাহাজ্জুদ নামাজ আত্মার পরিশুদ্ধি ঘটায়। মন ও চরিত্রকে করে নির্মল ও পবিত্র। সত্য ও সততার পথে রাখে দৃঢ় অবিচল। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই ইবাদতের জন্যে রাতে ঘুম থেকে ওঠা আত্মার নিয়ন্ত্রণে খুবই কার্যকর। (মুজাম্মিল : ৬) অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘আর আল্লাহর প্রিয় বান্দা তারা, যারা তাদের প্রতিপালকের দরবারে সেজদা করে এবং দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়’। (ফুরকান: ৬৪)

ইসলামি ইতিহাসের প্রাথমিক যুগে কাফের সপ্রদায়ের বিরুদ্ধে মুসলমানদের বিজয়ী হওয়ার গোপন রহস্য ছিল মুসলমানরা রাতের শেষ ভাগে আল্লাহ তায়ালার দরবারে অশ্রুসিক্ত হয়ে ক্ষমা প্রার্থনা করা। আর দিনে তরবারী হাতে ময়দানে ঝাপিয়ে পড়া। সাহাবায়ে কেরাম ছিলেন রুহবান ফিল লাইল ফুরসান ফিন নাহার তথা রাতে জায়নামাজে প্রভুর দরবারে দিনে তরবারী হাতে জিহাদের ময়দানে। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ‘তারা ছিল কঠিন পরীক্ষায় পরম ধৈর্যশীল, অটল-অবিচল, সত্যের অনুসারী, পরম অনুগত। আল্লাহর পথে ধন-সম্পদ উৎসর্গকারী এবং রাতের শেষ প্রহরে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী। (আলে ইমরান : ১৭)

রাসুল সা. ও উম্মতকে তাহাজ্জুদ নামাজের প্রতি উদ্বুদ্ধ করেছেন । কিয়ামুল লাইলে দাড়িয়ে দাড়িয়ে পা ফুলিয়েছেন। হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সা. কে বলতে শুনেছি, "আফজালুস সাà