সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

কলার আঁশের উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কলা খাওয়ার সময়ে খোসা ছাড়ালেই দেখা যায়, তার গায়ে সরু সুতোর মতো দেখতে তন্তু লেগে থাকে। এই তন্তু বা আঁশের একটি নামও রয়েছে। যাকে বলে ফ্লোয়েম বানডল।

এগুলো কলার পুষ্টি জোগানোর কাজে লাগে। গাছ থেকে পুষ্টিগুণ এবং পানি ফল পর্যন্ত নিয়ে যাওয়ার কাজ করে এই তন্তুগুলো। এবং প্রতিটি কলা পুষ্টিগুণে সমৃদ্ধ হয়ে ওঠার পিছনে এগুলোর ভূমিকা আছে। কিন্তু এগুলো মানুষের পেটে গেলে কী হয়?

এগুলো খেলে কী হয়, তা বোঝার জন্য পুষ্টিবিদরা এই ফ্লোয়েম বানডলের গঠনের দিকে তাকাতে বলছেন। দেখা গিয়েছে, এই তন্তু নানা ধরনের খনিজ এবং পুষ্টিগুণে ভর্তি থাকে। এতে যে ফাইবার থাকে, তা কলার মধ্যে যে ফাইবার থাকে, তার থেকে গুণমানেও কিছুটা আলাদা। এবং গুণমানের দিক থেকে ভালোও।

বিজ্ঞানীরা বলছেন, এগুলো পেটে গেলে আসলে উপকারই হয়। আমরা কলা খাওয়ার সময়ে এগুলোকে ছাড়িয়ে ফেলে দিয়ে ভুল করি। বিস্বাদ বলেই এগুলিকে ফেলে দেওয়া হয়। কিন্তু আসলে কলার থেকেও এই তন্তুগুলি বেশি পুষ্টিগুণে সমৃদ্ধ।

ঠিক যেভাবে আপেলের খোসা পুষ্টিগুণে ভরপুর, ঠিক সেভাবেই কলার এই তন্তুগুলোও বহু উপকারি উপাদানে ঠাসা। ফলে এর পরের থেকে কলা খাওয়ার সময়ে এগুলো না ফেলে দিয়ে, খেয়ে নিতেই পারেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ