সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

খুলনায় ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানে জরিমানা ২৩ হাজার টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ,
খুলনা প্রতিনিধি>

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অভিযান জোরদার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা।

আজ সোমবার (০৩ এপ্রিল) নগরীর ক্লে রোড ও খানজাহান আলী হকার্স মার্কেটে তদারকিমুলক অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব জানিয়েছেন, নগরীর ক্লে রোড ও খানজাহান আলী হকার্স মার্কেটে তদারকিমূলক অভিযান পরিচালনা করে বিএসটিআই’র অনুমোদনবিহীন বিদেশী কসমেটিকস এবং অননুমোদিত প্রেসক্রিপশন ড্রাগ বিক্রিসহ ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানসমূহ হল- মাহবুব এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, মোস্তফা স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে ১০ হাজার টাকা, গোল্ডেন কসমেটিকসকে ৫ হাজার টাকা এবং সালেহা স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে। অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ ইব্রাহীম হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ