আওয়ার ইসলাম ডেস্ক: জনশুমারি ও গৃহগণনা-২০২২-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ জন, নারী ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন। পরিসংখ্যান অনুযায়ী, দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় ১৬ লাখ বেশি।
এর আগে, গত বছর মাঝামাঝি প্রকাশিত শুমারির প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ। শুমারি-পরবর্তী যাচাইয়ে (পোস্ট ইনিউমারেশন চেক) আরো ৪৬ লাখ ৭০ হাজার ২৯৫ জন বেড়েছে।
গতকাল রোববার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চূড়ান্ত এ প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং পরিকল্পনাপ্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন ও বিবিএস মহাপরিচালক মতিয়ার রহমান। মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প পরিচালক দিলদার হোসেন।
প্রকল্প পরিচালক দিলদার হোসেন জানান, সবচেয়ে বেশি মানুষের বসবাস ঢাকা বিভাগে, ৪ কোটি ৫৬ লাখ, যা মোট জনগোষ্ঠীর প্রায় ২৭ ভাগ। সবচেয়ে কম মানুষ বাস করে বরিশাল বিভাগে ৯৩ লাখ, যা মোট জনগোষ্ঠীর সাড়ে পাঁচ শতাংশ। মুসলমানের সংখ্যা ১৫ কোটি ৪৫ লাখ বা ৯১ ভাগ। অন্য ধর্মাবলম্বীর সংখ্যা ১ কোটি ৫২ লাখ বা ৮ দশমিক ৯৫ শতাংশ।
বিশ্বের বিভিন্ন দেশে কত সংখ্যক প্রবাসী বসবাস করেন, এবারের জনশুমারিতে তা প্রকাশ করার কথা থাকলেও সে তথ্য দেওয়া হয়নি। এ বিষয়ে প্রকল্প পরিচালক দিলদার হোসেন জানান, জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত আছে। ঐ সময়ের মধ্যে বিদেশে অবস্থানকারী প্রবাসীদের তথ্য দেওয়া হবে। এ বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কতসংখ্যক প্রবাসী বসবাস করছেন, তা জানতে সবার আগ্রহ আছে। চূড়ান্ত প্রতিবেদনে তথ্যটি প্রকাশ করা যেত। এটা তেমন কঠিন ছিল না।
চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী দেশে হিজড়া ১২ হাজার ৬২৯ জন। মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ পল্লিতে এবং ৩১ দশমিক ৬৬ শতাংশ শহরে বাস করে। সবচেয়ে বেশি জনসংখ্যা ১৫ থেকে ১৯ বছর বয়সি ১ কোটি ৭১ লাখ ৬০ হাজার ১৭৫ জন। অর্থাত্ দেশের মোট জনসংখ্যার ১০ দশমিক ১০ শতাংশ তরুণ। সবচেয়ে কম হচ্ছে ৭০ থেকে ৭৮ বছর বয়সি মানুষ।
জনসংখ্যার হার শহরের চেয়ে গ্রামে বেশি। শহরের ব