সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

আগামীকাল প্রকাশিত হচ্ছে বেফাকের ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। প্রতিবছরের মতো এবছরও রমজানেই প্রকাশিত হচ্ছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র পরিদর্শক মাওলানা আতিকুর রহমান।

তিনি জানান, আগামীকাল ২৩ রমজান, শনিবার (১৫ এপ্রিল) দুপুর ২ টায় ফলাফল প্রকাশ করবে বেফাক। এ সময় বেফাকের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এর আগে বেফাকের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক জানিয়েছিলেন, রমজানের ভিতরেই ফলাফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা হিসেবে বেফাকের টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশসহ কওমি মাদরাসাগুলোর মোট ৬ টি শিক্ষা বোর্ড রয়েছে। বোর্ডগুলো হল, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা, আযাদ দ্বীনী এদারায়ে তালীম, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া, জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড।

তারিখের একটু এদিক সেদিক করে সবগুলো বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শাবান মাসেই। সবগুলো বোর্ডই রমজানের শেষ দশকে তাদের রেজাল্ট প্রকাশ করে।

এর আগে ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেফাকের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। এতে অংশ নেয় মাদরাসার বালিক ও বালিকা শাখার ছয় স্তরের শিক্ষার্থীরা। এক প্রেস বিজ্ঞপ্তিতে বেফাক জানায়, এই পরীক্ষায় অংশ গ্রহণ করছে বাংলাদেশের ১২,৮৬০ টি পুরুষ ও মহিলা মাদ্রাসা। ছাত্র-ছাত্রী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২,৮২,৯২৬ জন।

চলতি বছরে বিগত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা ৪৯,৭১০ জন বেশি। দাওরায়ে হাদীস মাস্টার্স সমমান পরীক্ষা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর অধীনে অনুষ্ঠিত হবে। এতে বেফাকভুক্ত মাদরাসাগুলোর পরীক্ষার্থী সংখ্যা ২৩,৫৬০ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ