সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ, বেড়েছে পাসের হার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

প্রকাশিত হলো বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল। এবারের গড় পাসের হার ৭৬.০৯।

বেফাক সূত্রে জানা যায়, আজ (১৫ এপ্রিল) রবিবার দুপুর ৩ টায় রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসস্থ বেফাক মিলনায়তনে (নতুন ভবন) ফলাফল ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বেফাকের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, মুফতি মনসূরুল হক, মুফতি ফয়জুল্লাহ, মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভীসহ ঢাকার প্রসিদ্ধ মাদরাসাসমূহের মুহতামিম ও বেফাকের গুরুত্বপূর্ণ সদস্য, কর্মকর্তা এবং অন্যান্য বিভাগীয় দায়িত্বশীলগ।

এবারের পরীক্ষায় মুমতায (স্টার মার্ক) ৩৮,৯২২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৪৩,৪১১ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৪৯,০৫১ জন। মাকবুল (৩য় বিভাগ) ৭৫,০৬৬ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,০৬,৪৫০ জন। পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ওয়েব সাইটে (www.wifaqedu.com) পাওয়া যাবে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেফাকের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। এতে অংশ নেয় মাদরাসার বালক ও বালিকা শাখার ছয় স্তরের শিক্ষার্থীরা। এই পরীক্ষায় অংশ গ্রহণ করছে দেশের ১২,৮৬০ টি পুরুষ ও মহিলা মাদরাসা। ছাত্র-ছাত্রী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২,৮২,৯২৬ জন। চলতি বছরে বিগত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা ৪৯,৭১০ জন বেশি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ