আবদুল্লাহ তামিম
নির্বাহী সম্পাদক>
প্রকাশিত হলো বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল। এবারের গড় পাসের হার ৭৬.০৯।
আজ রোববার (১৫ এপ্রিল) দুপুর ৩টায় রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসস্থ বেফাক মিলনায়তনে (নতুন ভবন) ফলাফল ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেফাকের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, মুফতি মনসূরুল হক, মুফতি ফয়জুল্লাহ, মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভীসহ ঢাকার প্রসিদ্ধ মাদরাসাসমূহের মুহতামিম ও বেফাকের গুরুত্বপূর্ণ সদস্য, কর্মকর্তা এবং অন্যান্য বিভাগীয় দায়িত্বশীলগ।
সারা দেশে মেধা তালিকায় শীর্ষে যারা।।
ফযীলত (স্নাতক): মারহালার পুরুষ শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ফেনী জেলার জামেয়া রশীদিয়া লস্করহাটের মো: আব্দুল কাইয়ূম। তার প্রাপ্ত নম্বর ৭৭০।
২য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার মাদরাসা বাইতুল উলূম ঢালকানগরের আবূ উমামা। তার প্রাপ্ত নম্বর ৭৬২।
৩য় স্থান অধিকার করেছে কুমিল্লা জেলার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম, বরুড়ার মো: রহমত উল্লাহ। তার প্রাপ্ত নম্বর ৭৫৯।
মহিলা শাখায়: মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়া মিল্লিয়া মাদানিয়া আরাবিয়া (মিরপুর আজমা মহিলা মাদরাসা) ব্লক-ত, মিরপুর-১২, এর নাদিয়া রহমান। তার প্রাপ্ত নম্বর ৬৬২।
২য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়াতুত তায়্যিবাত, বাড়ি-২০২, রোড-৬ মোহাম্মদপুরের মারজিয়া আক্তার বাহিজা। তার প্রাপ্ত নম্বর ৬৫৯।
৩য় স্থান অধিকার করেছে নারায়ণগঞ্জ জেলার ইব্রাহীমিয়া আমীনিয়া মহিলা মাদরাসা, আটি ওয়াপদা, সিদ্ধিরগঞ্জের মোসাম্মৎ আয়েশা সিদ্দিকা। তার প্রাপ্ত নম্বর ৬৫২।
সানাবিয়া'উলয়া (উচ্চ মাধ্যমিক): পুরুষ শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ঢাকা জেলার মাদরাসা বাইতুল উলূম ঢালকানগরের সালাহুদ্দীন ত্বলহা। তার প্রাপ্ত নম্বর ৬৭৮।
২য় স্থান অধিকার করেছে নারায়ণগঞ্জ জেলার জামিয়া রব্বানিয়া আরাবিয়া, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জের মো: ইব্রাহীম হাওলাদার। তার প্রাপ্ত নম্বর ৬৭৭। সিদ্ধিরগঞ্জের নারায