সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

আজ ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রবিবার (২৩ এপ্রিল) বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এসব এলাকায় দক্ষিণ-পশ্চিম / দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ০৮-১২ কি.মি বেগে বাতাস বইতে পারে। যা ঝড়ো হাওয়ায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ (রবিবার) সকাল ৬ টায় তাপমাত্রা ছিল ২৮.০° সেলসিয়াস এবং আদ্রতা ছিল ৬২ শতাংশ। গতকালের (২২ এপ্রিল) সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২°সে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২°সে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬-২৩ মিনিটে, আগামীকালের সূর্যোদয় হবে ভোর ৫-৩১ মিনিটে।
গত ২৪ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার গড় বৃষ্টিপাত ১ মি.মি।

ঢাকায় বহুপ্রতীক্ষিত বৃষ্টি হয় শুক্রবার বিকেলে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটিতে সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এছাড়া ঢাকায় ১, ডিমলায় ১৮, চট্টগ্রামে ৮, কুমিল্লায় ১৩, মাইজদীকোর্টে ১, ফেনীতে ১, কক্সবাজারের ৩, বরিশালে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ