মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

হাফেজ্জী হুজুর রহ. পাঠাগারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার অর্ন্তগত হোসেন্দী ইউনিয়নে অবস্থিত হাফেজ্জী হুজুর রহ. পাঠাগারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রবিবার ২৩ এপ্রিল ২০২৩ হোসেন্দী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১৬০ এর অধিক পরিবারে ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন হোসেন্দী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব রকিব উদ্দীন মোশায়ের।

উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াচাপড়া চিনিকল হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব আমজান হোসেন তরুণ, বিশিষ্ট সমাজসেবক নাজমুল কবির আলমগীর, রেজুয়ানুল হক আকন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাঠাগার পরিচালনা কমিটির পক্ষ থেকে মুনঈম খান বলেন, এলাকাবাসীর সার্বিক সহযোগিতা পেলে হাফেজ্জী হুজুর রহ. পাঠাগার একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত হবে এবং পাঠাগারের লক্ষ্য আদর্শ সমাজ বিনির্মাণ তরাণ্বিত হবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে হাফেজ্জী হুজুর রহ. পাঠাগার এলাকার মানুষের আস্থা অর্জন করেছে। ঈদ উপহার বিতরণ করা ছাড়াও পাঠাগার কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করে। স্বেচ্ছায় রক্তদান, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, দরিদ্র রোগীদের আর্থিক সাহায্য প্রদান, বৃক্ষরোপন ইত্যাদি সেবামূলক কর্মসূচি গ্রহন করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ