মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

তৃতীয় মেয়াদে পিআইবির ডিজি জাফর ওয়াজেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) পদে আরও এক বছর থাকছেন বিশিষ্ট সাংবাদিক জাফর ওয়াজেদ। তাকে ফের এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জাফর ওয়াজেদের আগের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ গত ২০ এপ্রিল শেষ হয়।

বর্তমান নিয়োগের ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে ২১ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে তার এ নতুন নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। ‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮’-এর ধারা ৯(২) অনুযায়ী তিনি এ নিয়োগ পেয়েছেন।

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কবি জাফর ওয়াজেদ ২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবি'র মহাপরিচালক হিসেবে যোগ দেন।

তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টারস ইউনিটির (ডিআরইউ) বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। তিনি বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ