বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সারা দেশে বজ্রপাতে প্রাণ গেল ৮ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দাবদাহ বয়ে যাচ্ছিল। এই তাপপ্রবাহের মধ্যেই আজ বৃস্পতিবার বিকেলে স্বস্তির বৃষ্টির দেখা পেল দেশবাসী। সঙ্গে ছিল কালবৈশাখী ঝড়। ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে দেশের বিভিন্ন স্থানে ৮ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে দুজন, সাতক্ষীরায় দুজন, যশোর, মেহেরপুর, রাজবাড়ী ও ঝিনাইদহে একজন করে মৃত্যু হয়েছে।

জেলার শিবগঞ্জ উপজেলায় আমবাগানে কাজ করার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ দুপুর সোয়া ১টায় শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের মাস্তান বাজার এলাকার এই ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মো. শাহিন ও একই ইউনিয়নের শরৎনগর গ্রামের মো. অসিম। আহতরা হলেন শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের লাছমানপুর গ্রামের মো. নয়ন আলী ও গোপালনগর গ্রামের মো. সারোয়ার হোসেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হায়াত বলেন, ‘আমবাগানে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাটির খোঁজ রাখছি। নিহত ও আহতদের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।’

জানান, রাজবাড়ীর গোয়ালন্দে বজ্রপাতে শহিদুল ইসলাম (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বিকেলে উপজেলার হামিদ মৃধার হাট এলাকায় জমিতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। তিনি গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া খালেক মৃধার পাড়ার জামাল মৃধার ছেলে।

গোয়ালন্দ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই কৃষকের মৃত্যু হয়েছে।

সদর উপজেলা মধুহাটী ইউনিয়নের কুবিরখালী গ্রামে বজ্রপাতে সুজন হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সুজন হোসেন ওই গ্রামের রমিজ উদ্দীনের ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বিকেলে কৃষি কাজ করতে মাঠে যায় সুজন হোসেন। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

যশোরের শার্শায় মাঠ থেকে ধান তোলার সময় বজ্রপাতে কামরুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঁচ কায়বা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কামরুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে কামরুল ইসলাম জমি থেকে ধান তোলার জন্য মাঠে যান। এসময় বৃষ্টি