সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

রাস্তায় ঈদের নামাজ পড়ায় ২,০০০ মুসল্লির বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে গত সপ্তাহে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এ দিনের অত্যাবশ্যকীয় একটি অনুষঙ্গ সকালে নামাজ আদায় করা। ভারতের উত্তর প্রদেশের কানপুরে এই ঈদের নামাজ আদায় করতে গিয়ে মামলার শিকার হয়েছেন দুই হাজারের বেশি মুসল্লি। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা রাস্তায় ঈদের নামাজ আদায় করেছেন। খবর সিয়াসাত ডেইলি।

কানপুরের পুলিশ গতকাল বৃহস্পতিবার জানায়, ঈদের দিন ঈদগাহের বাইরের রাস্তায় অনুমতি ছাড়া নামাজ পড়ার অভিযোগে তিনটি থানায় করা তিন এফআইআরে দুই হাজারের বেশি মুসল্লির বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বুধবার বাজরিয়া, বাবু পুরওয়া এবং জাজমাউ থানায় পৃথকভাবে এফআইআরগুলো নথিভুক্ত করা হয়।

রাস্তায় নামাজ আদায়কারী মুসল্লিদের বিরুদ্ধে আইপিসি ধারা ১৮৬ (কর্তব্য পালনে সরকারি কর্মচারীকে বাধা দেওয়া), ১৮৮ (সরকারি কর্মচারী দ্বারা যথাযথভাবে প্রবর্তিত আদেশ অমান্য করা), ২৮৩ (জনসাধারণের পথে বিপদ সৃষ্টি করা), ৩৪১ (অন্যায়ভাবে প্রতিরোধ) এবং ৩৫৩ (সরকারি কর্মচারীদের প্রতি শক্তি ব্যবহার করা) এর অধীনে মামলা করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, রাস্তায় লোকজনের নামাজ পড়ার ভিডিও করেছে পুলিশ। ওই ভিডিওর ভিত্তিতে যারা রাস্তায় নামাজ পড়েছেন তাদের চিহ্নিত করা হবে এবং তারপর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পুলিশের পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। এ সংস্থার সদস্য মোহাম্মদ সুলেমান গণমাধ্যমকে বলেন, ঈদগাহে জায়গা না হওয়ায় কিছু লোক রাস্তাতেই নামাজ আদায় করেছিল। অথচ এটিকে কেন্দ্র করে তারা মুসল্লিদের হেনস্তা করতে চাইছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ