বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইসলামেই দুনিয়া ও আখেরাতের কামিয়াবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মাওলানা আহমদ লাট, ভারত ||

শুক্রবার বাদ মাগরিবের বয়ান
আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে এই দুনিয়ায় পাঠিয়েছেন। আমাদের সৃষ্টির পেছনে আল্লাহর সাথে কারও শরিক নেই। তিনি এককভাবেই আমাদের বানিয়েছেন। এরপর আল্লাহ তায়ালা আমাদের এই সৃষ্টির উদ্দেশ্য বয়ান করে দিয়েছেন। তা হলো- তার ইবাদত করা। আল্লাহ বলেন, ‘আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যই।’

মেরে ভাই!
আল্লাহ তায়ালা আমাদের এই দুনিয়ায় পাঠিয়ে একটা জীবন দিয়েছেন। এ জীবনের জন্য একটা নির্দিষ্ট সময় দিয়েছেন। এ নির্দিষ্ট সময় পর্যন্তই একজন মানুষ থাকতে পারবে। ভালো-মন্দ যা কিছু করার এই সময়েই করতে পারবে। এর হিসাবই হবে পরকালীন জীবনে। আমরা এ দুনিয়ার জিন্দেগিতে থেকে আল্লাহর ইবাদত কতটুকু করছি, তার দীনের মেহনত কতটুকু করছি, দীন মেনে কতটা সময় আমরা চলছি সবকিছুর হিসাব আল্লাহ নেবেন। 
মেরে মুহতারাম দোস্ত ও বুজুর্গ!

দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠিয়ে আজাদ করে দেননি। বরং আমাদের জন্য তিনি দীন দিয়েছেন। আমাদের জীবন এই দীন অনুযায়ীই চালাতে বলেছেন আলà§