সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

শায়খ ইব্রাহিম আফ্রিকী আজ সাইনবোর্ড জামিয়াতু ইবরাহীমে ইসলাহী বয়ান করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

ঢাকায় ব্যস্ত সময় পার করছেন শায়খ ইব্রাহিম আফ্রিকী। প্রতিদিন নানা প্রতিষ্ঠান আর দ্বীনি মজলিসে ইসলাহী বয়ান করছেন। আজ বুধবার (১৭ এপ্রিল, ২০২৪) ঢাকার ডেমরা সাইনবোর্ড অবস্থিত জামিয়াতু ইবরাহীম মাহমুদনগর (খানকায়ে মাহমুদিয়া)মাদরাসা মসজিদে ইসলাহী বয়ান করবেন তিনি।

জানা যায়, বিকাল ৩টা থেকে শুরু হওয়া এই ইসলাহী মাহফিল চলবে রাত ৯টা পর্যন্ত।শায়খ ইব্রাহিম আফ্রিকী ছাড়াও মাহফিলে নসিহত করবেন দেশ-বিদেশের বরেণ্য উলামা-মাশায়েখ।

জামিয়াতু ইবরাহীমের মুহতামিম মুফতী শফীকুল ইসলাম মাহফিলে অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

এর আগে শায়খ ইব্রাহিম আফ্রিকী ঢাকার আরজাবাদ মাদরাসা, উত্তরা জামিয়াতুন নুর আল কাসেমিয়া মাদরাসাসহ আরো কয়েক মজলিসে ইসলাহী বয়ান করেছেন।

১৮ এপ্রিল যশোর আশরাফুল মাদারিস সতীঘাটা মাদরাসায় তিনি ইসলাহী বয়ান করবেন।

প্রসঙ্গত.  শায়খ ইব্রাহীম আফ্রিকী হলেন শায়খুল হাদিস জাকারিয়া কান্ধলভি ও মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহির খলিফা। আফ্রিকা দেশের প্রখ্যাত পীরে কামেল আলেম। গত ১২ মার্চ ২০২৪ (মঙ্গলবার) বেলা ১১:৪০-এ তিনি ঢাকার হজরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন।  এ বছর রমজানে বগুড়ার ‘আল-জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম জামিল মাদরাসা-মসজিদে ইতিকাফ করেছেন। ইতিকাফে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, আরব-আমিরাত, দুবাই, আফ্রিকা, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও বাংলাদেশসহ ২০-২৫ দেশের প্রায় পাঁচ হাজার মুত্তাকী পরহেজগার আল্লাহ ওয়ালা আলেম ও সাধারণ শিক্ষিত দ্বীনদার ভাইয়েরা অংশগ্রহণ করেছেন।

এছাড়া, শায়খ ইবরাহিম আফ্রিকীর সঙ্গে ইতিকাফে শরিক হতে আগমন করেছেন দারুল উলুম দেওবন্দের স্বনামধন্য মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী, ডাভেল মাদরাসার মুহতামিম আল্লামা আহমাদ খানপুরী, লন্ডনের ক্বারী আব্দুল্লাহ, আল্লামা ইউসুফ তাওলভী, দারুল উলুম দেওবন্দের আহলে শূরা আল্লামা রহমাতুল্লাহ কাশ্মিরী, মুফতী শফীক বেঙ্গলার, মুফতী সাবীল আহমাদ কাসেমী মাদরাজ ও মাওলানা হাসান মাহমুদ রাজিস্তানীসহ দেশ-বিদেশের শীর্ষ আলেমগণও।

ইতিকাফ শেষে রমজান ও ঈদ পরবর্তী আরো কয়েকটি দিন এদেশে মানুষের ঈমানি-আমলী জিন্দেগী পরিবর্তনে ইসলাহী করবেন বলে জানা গেছে। তারপর তিনি ফিরে যাবেন নিজ দেশ আফ্রিকায়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ