আল আমিন বিন সাবের আলী:
শরীয়তপুরের খানকায়ে হাফেজ্জি হুজুর রহ. নশাসন-এর উদ্যোগে বার্ষিক ইসলাহী জোর অনুষ্ঠিত হবে আগামীকাল (১৬ই নভেম্বর রোজ শনিবার), ইনশাআল্লাহ।
স্থান : খানকায়ে হাফেজ্জি হুজুর রহ., খান মঞ্জিল নশাসন, নড়িয়া, শরীয়তপুর।
সকাল ৯ টা থেকে শুরু হয়ে আসর পর্যন্ত উক্ত ইসলাহি জোরের কার্যক্রম চলবে। ইফতিতাহী বয়ান ও মুজাকারার মাধ্যমে শুরু হয়ে পর্যায়ক্রমে জিকিরের আমল, তাসাউফের মুজাকারা, নামাজের আমলী মাশক, সুরা-কেরাত এবং দোয়া-মাসায়েলের তালিম এর আমল চলতে থাকবে। খানকার শাইখ মুহতারাম নাজেম সাহেব দামাত বারাকাতুহুমের আখেরী দোয়ার মাধ্যমে মাগরিবের আগেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।
à¦