মুহাম্মদ ইরফান সিদ্দিকী
কিছুদিন থেকে ভাবনাটি ঘুরপাক খাচ্ছে, বিষয়টি নিয়ে গবেষণা হওয়া দরকার। জাপানি যেসব নাগরিক নিজ ধর্ম পরিবর্তন করে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন, তাদের দিনকাল কেমন কাটছে। তাদের ইসলাম পরবর্তী জীবনে কেমন উন্নতি ঘটেছে। তারা নিজেদের নতুন ধর্মানুশাসিত জীবনে, পেশাগত সেক্টরে কেমন সেবা প্রদান করছেন। তাদের কর্মতৎপরতার ফলে জাপানে ইসলামের কেমন প্রচার-প্রসার হচ্ছে। তারা কি জাপানের সামাজিক জীবনে ইসলামের পক্ষে কোনো ভূমিকা পালন করতে পারছেন? অনুসন্ধানের পর প্রায় ১৫ জন জাপানি নওমুসলিমের পরিচয় সামনে আসলো। ইসলামের জন্য তাদের অবদান পুরো বিশ্বের মুসলমানদের জন্য গর্বের বিষয় হতে পারে। জাপানি জীবন ও সংস্কৃতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। এ লেখায় সংক্ষেপে তাদের পরিচয় ও কার্যক্রম পাঠকের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো।
এক. কিনজি গোডা। জাপানের প্রসিদ্ধ সাংবাদিক ও ফটোগ্রাফার। ইসলাম গ্রহণের পর তিনি আন্তর্জাতিক পরিমন্ডলে মানবাধিকার বিষয়ে কাজ করছেন। শাস্তির দূত হিসেবে ভূমিকা পালন করে চলেছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত এলাকা নিয়ে গুরুত্বপà§