‘অনেক বক্তার আমল-আখলাক ঠিক নেই, নিজেরা বয়ান করেন ঠিকই, কিন্তু নিজেরাই হেদায়েতপ্রাপ্ত না, তাই পাবলিকের চেয়ে বক্তাদেরই প্রয়োজন এখন হেদায়েতি বয়ান’ বলে মন্তব্য করেছেন বুজুর্গ আলেম, আওলাদে রাসুল সাইয়েদ মাহমুদ আসআদ মাদানীর খলিফা, রামপুরা আফতাবনগর আল-জামিয়াতুল ইলামিয়া ইদারাতুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী।
মঙ্গলবার (২১ নভেম্বর) তার মাদরাসা অফিসে আওয়ার ইসলামের চিফ রিপোর্টার হাসান আল মাহমুদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
‘বক্তাদের জন্য বিশিষ্ট আলেম বা বোর্ড প্রতিষ্ঠানের উদ্যোগে কোনো নীতিমালা করা যায় কি না?’ জানতে চাইলে তিনি বলেন, ‘এসব নীতিমালায় কিছুই হবে না। কারণ, একজন বক্তার কথা-ই সাধারণ মানুষ বেশি শোনে। দেশের ইলমওয়ালা বড় আলেমক
