|| কাউসার লাবীব ||
গতকাল ছিল পুরান ঢাকার সাকরাইন উৎসব। সাকরাইন উৎসব উদযাপনের মূল কাঠামো ছিল ঘুরি উড়ানো। ‘মাঞ্জা’ দেওয়া ঘুড়ির সুতায় এক জন আরেক জনের ঘুড়ি কাটাকাটি। কিন্তু কয়েক বছর ধরে সারা দিন ঘুড়ি উড়ানোর পাশাপাশি এর সঙ্গে যুক্ত হয়েছে বাড়ির ছাদে জমকালো আলোকসজ্জা, আগুন নিয়ে খেলা, আতশবাজি, ফানুস উড়ানো, সীমাতিরিক্ত আওয়াজে ডিজে পার্টি বা গান-বাজনা। এসব কারণে থার্টি ফাস্ট নাইটের মতো সাকরাইনে বিপাকে আর আতঙ্কে রাত কাটান পুরান ঢাকার অসুস্থ রোগী, মা-বোন, শিশু ও বৃদ্ধরা। দুর্বল চিত্তের শিশুরা সাউন্ডবক্সের আওয়াজে কেপে ওঠে বারবার।
