বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘মাতৃভাষার চর্চা করা ফরজে কেফায়া’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা হারুন বুখারী। একজন প্রাজ্ঞ আলেমে দ্বীন। ‘মজলুম দাড়ির ফরিয়াদ’সহ গুরুত্বপূর্ণ কয়েকটি বইয়ের লেখক। বসুন্ধরা মারকাযুল ফিকরিল ইসলামীর সিনিয়র মুহাদ্দিস। হাদিসের খেদমতে দীর্ঘ ৪২ বছর ধরে আছেন। ছাত্রজীবন থেকেই বক্তৃতা-মুনাজারায় তার খ্যাতি রয়েছে ইলমি মহলে। তার জীবনের কয়েকটি দিক নিয়ে সাক্ষাৎকার নিয়েছেন আওয়ার ইসলামের বিশেষ প্রতিনিধি হুজাইফা মাসজুর

প্রথমে আপনার জন্ম ও পারিবারিক বিষয়ে জানতে চাই?
মাওলানা হারুন বুখারী : আমার জন্ম হয় ১৯৫৮ সালে। আমার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানায়, কল্যান্দি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। বাবার নাম মাওলানা ইদরিস বুখারী। তিনি একশত বছর হায়াত পেয়েছিলেন। ডাভেলে পড়ালেখা করেছেন। তিনি শিব্বির আহমাদ উসমানী রহ. এর সোহবত পেয়েছেন এবং আশরাফ আলী থানবী রহ. এর মুরিদ ছিলেন ও আনোয়ার শাহ কাশ্মীরি রহ. এর খাদেম ছিলেন। আর, আমার আম্মাজান একজন মুয়াল্লিমা, তাইয়েবা এবং সাধারণ গৃহিণী ছিলেন। 

পড়ালেখা কোথায় এবং কাদের সান্নিধ্য পেয়ে আপনি ধন্য