|| হাসান আল মাহমুদ ||
প্রশংসায় ভাসছে সারাদেশের নানা দেয়ালে আঁকা মাদরাসা শিক্ষার্থীদের গ্রাফিতি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে দেশজুড়ে বিভিন্ন দেয়ালের নানা আঁকিবুকি মুছে শিক্ষণীয় অঙ্কন, ক্যালিগ্রাফিতে রঙ্গীন করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্র সংস্কার ও সজ্জিতকরণে বরাবরের মতো অংশ নেয় মাদরাসা শিক্ষার্থীরাও।
মাদরাসা শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতিতে মুগ্ধ আপমার জনসাধারণ। তাদের অঙ্কিত ক্যালিগ্রাফির পিকচার সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব, ইনস্টাগ্রামসহ নেট দুনিয়ায় প