|| হাসান আল মাহমুদ ||
দেশের বাজারে ফের বেড়ে গেলো দ্রব্যমূল্য। লাফিয়ে লাফিয়ে বেড়ে চলছে নিত্যপণ্যের দাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পেশাজীবী, নিম্ন-আয়ের জনগোষ্ঠীর জীবন ওষ্ঠাগত। লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে দেশের সিংহভাগ মানুষ তাদের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। দেশের সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে বর্তমানের দ্রব্যমূল্য।
এদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন দেশের ইসলামিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তারা আওয়ার ইসলামকে আজ এক সাক্ষাৎকারে বলেন, বর্তমান সরকারের জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অন্যতম চ্যালেঞ্জ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে না পারলে বিপদ হতে প