|| হাসান আল মাহমুদ ||
দেশে মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়লেও মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা বাড়ছে না। বেতনের পরিমাণও নগণ্য। অনেকের বেতন তো উল্লেখ করার মতোও নয়। এদিকে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে্। লাফিয়ে লাফিয়ে বেড়ে চলছে দ্রব্যমূল্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পেশাজীবী, নিম্ন-আয়ের জনগোষ্ঠীর জীবন ওষ্ঠাগত। লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে দেশের সিংহভাগ মানুষ তাদের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। দেশের সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে বর্তমানের দ্রব্যমূল্য।শহর ও গ্রামের চিত্র একই। অগ্নিমূল্যে দেশের সাধারণ মানুষের অবস্থা অত্যন্ত নাজুক। ইমাম-মুয়াজ্জিনদেরও অবস্থা আরো শোচনীয়। দ্রব্যমূল্য বৃদ্ধিতে ভালো নেই আলোর ফেরিওলা ইমাম-মুয়াজ্জিনেরা। অনেকটা মানবেতর জীবন যাপন করছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশের শহরাঞ্চলে মসজিদগুলোর ইমামদের বেতন ৭ থেকে ১৫ হাজার টাকা বা কমবেশি। মুয়াজ্জিনদের বেতন ৪ থেকে ৮ হাজার টাকা। আর গ্রাম্য এলাকার মসজিদগুলোর ইমামদের বেতন ৩ থেকে ৬ হাজার টাকা এবং মুয়াজà§