বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

তাবলীগ জামাতের জোড় ইজতেমার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

তাবলীগ জামাতের উদ্যোগে গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে পুরানা সাথীদের নিয়ে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা সফল করতে জোড় ইজতেমা আগামী ২৮, ২৯, ৩০ নভেম্বর ও ১, ২ ডিসেম্বর-২০২৪ অনুষ্ঠিত হবে।

৫৮তম বিশ্ব ইজতেমাকে সামনে রেখে ঢাকার টঙ্গী ময়দানের পাশে টিনশেডে ২৮ নভেম্বর শুরু হবে  ৫ দিনব্যাপী এই জোড় ইজতেমা।

তাবলীগ জামাতের কাকরাইল মসজিদের একাধিক মুরব্বির সঙ্গে কথা বলে আওয়ার ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে।

তারা জানান, ইনশাআল্লাহ টঙ্গী ময়দানে পুরানা সাথীদের জোড় আগামী ২৮, ২৯, ৩০ নভেম্বর ও ১, ২ ডিসেম্বর-২০২৪ অনুষ্ঠিত হবে।

এছাড়া, আগামী ২০২৫ সালের বিশ্ব ইজতেমা আগামী ৩, ৪ ও ৫ জানুয়ারিতে অনুষ্ঠিত করার পরামর্শ  রয়েছে বলে জানান তারা। তবে, বিশ্ব ইজতেমার চূড়ান্ত তারিখ সরকারের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিশেষভাবে উল্লেখ করেন মুরব্বিগণ।