বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মাদানীনগর ইসলাহী জোড়ে কাকরাইলের মুরব্বি মাওলানা জুবায়ের আহমদ-এর বয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলূম মাদানীনগরে দুই দিনব্যাপী আত্মশুদ্ধি চর্চার মাহফিল ‘ইসলাহী জোড়’ শুরু হয়েছে গতকাল শুক্রবার। আজ শনিবার ছিল শেষ দিন। দেশের প্রখ্যাত বুজুর্গ আলেমে দ্বীন শায়খ ইদরীস সন্দ্বীপী রহ. এর প্রবর্তন করেন। তাঁর ইন্তেকালের পর তাঁরই বড় ছেলে মাওলানা ফয়জুল্লাহ সন্দ্বীপী এর পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন।

মাদানীনগর মাদরাসা সূত্রে জানা গেছে, প্রতিবছর নভম্বরের এই সময় দেশের শহর থেকে প্রত্যন্ত অঞ্চলের হাজারো মানুষ মিলিত হয় এই মজমায়। তারা এখান থেকে দ্বীনের প্রয়োজনীয় জ্ঞান ও আত্মিক পরিশুদ্ধির পাথেয় লাভ করে। সেজন্য সুশৃঙ্খলভাবে তাদেরকে আমলে জুড়িয়ে রাখা হয়।