মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বিশ্বজয় করে দেশে ফিরছেন হাফেজ আনাস, বিমানবন্দরে দেওয়া হবে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্য এই গৌরব বয়ে এনেছেন তিনি।

আট থেকে ১২ বছরের ছিগারুল হুফফাজ (শিশু হাফেজদের গ্রুপ) গ্রুপে প্রথম স্থান অর্জন করেন আনাস মাহফুজ। তিনি রাজধানীর মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী।

মঙ্গলবার স্থানীয় সময় বাদ মাগরিব ফলাফল ঘোষণা করা হয়। এতে কোরআন প্রতিযোগিতায় প্রথম হিসেবে হাফেজ আনাসের নাম ঘোষণা করা হয়। আর কেরাত প্রতিযোগিতায় ঘোষণা করা হয় কারি আবু জর গিফারীর নাম।

এর আগে কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেন বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদে তাকরিম, হাফেজ আনাস মাহফুজ এবং কারি আবু জর গিফারী। কুয়েতের ক্রাউন প্লাজায় তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে এবার অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতার ১৩তম আসর।

এর আগে গত ৩০ অক্টোবর তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হন বাংলাদেশের হাফেজ মুয়াজ মাহমুদ। মুয়াজও মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী।

এদিকে বাংলাদেশি এই ক্ষুদে হাফেজ বিশ্বজয় করে আগামীকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে দেশে ফিরছেন।

জানা যায়, সকাল ৯টা নাগাদ শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালে তাকে সংবর্ধনা দেওয়া হবে।

সংবর্ধনা দেবে দেশের আলেম-ওলামা, তলাবা ও সাধারণ ধর্মপ্রাণ মানুষজন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ