সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে পাঁচ দিনব্যাপী জোড় শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি হিসাবে পাঁচ দিনব্যাপী জোড় শুরু হয়েছে। আগামী ৩ ডিসেম্বর দোয়ার মাধ্যমে শেষ হবে এই জোড়।

আজ শুক্রবার (২৯ই নভেম্বর) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে টঙ্গীর টিনশেড মসজিদে এই জোড় শুরু হয়।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, দাওয়াত ও তাবলীগের শুরায়ী নেজামের অধীনে বাদ ফজর আম বয়ানের মাধ্যমে টঙ্গীর টিনশেড মসজিদে পাঁচ দিনের জোড় শুরু হয়েছে। আগামী ৩ ডিসেম্বর এই জোড় দোয়ার মাধ্যমে শেষ হবে, ইনশাআল্লাহ।

তিনি  বলেন, প্রতিবছরেই ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোড় হয়ে থাকে। এখানে তাবলীগের সাথীরা পুরো বছরের কাজের কারগুজারী ও বড়দের রাহবারী নেয়ার সুবর্ণ সুযোগ পান। যার জন্য সাথীরা পুরো বছর অপেক্ষায় থাকেন। এই জোড়কে কেন্দ্র করে দেশ ও দেশের বাহিরের শুরায়ী নেজামের মুরুব্বিগন একত্রিত হয়েছেন। এই জোড়ে কেবল ৩চিল্লার সাথী ও কমপক্ষে ১চিল্লা সময় লাগানো আলেম ছাড়া অন্য কারো উপস্থিতিত হওয়ারও সুযোগ নেই।

হাবিবুল্লাহ রায়হান বলেন, এই জোড় থেকে আগামী এক বছর কাজের ব্যাপারে সঠিক রাহবারী পাওয়া যায়। পুরো বছরের কাজের আজাইম বা পরিকল্পনা গ্রহন করা হয়। সর্বোপরি বড়দের পক্ষ থেকে এই দাওয়াতের কাজের আহমিয়ত, কুরআন ও হাদীস থেকে দাঈদের ঈমান আমল ও দাওয়াতের উসুল, তরতিব, দেশের প্রেক্ষাপটে কাজের করনীয় ঠিক করা, দাঈদের ইসলাহ, তরবিয়তের বিশেষ বয়ান হয়ে থাকে। যা একজন দাঈর পুরো বছর জীবন পরিচালনায় কাজে আসে। পুরো জিন্দেগীর তরতিব সামনে আসে। একজন দাঈর দুনিয়া ও আখেরাতের পথ-পাথেয় বাতলে দেয়া হয় এই জোড় থেকে।

তিনি জানান, একসময় পাঁচ দিনের জোড়ে বয়ান করতেন মাওলানা সাঈদ আহমদ খান পালনপুরী (রহঃ) মিয়াজী মেহরাব ও মাওলানা উমর পালনপুরী (রহঃ), মাওলানা ওবাইদুল্লাহ বালিয়াভী (রহঃ), কারী জহির (রহঃ) এর মতো মনীষীগন । এখনও প্রতি বছর হিন্দুস্তান ও পাকিস্তান সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পুরানো হযরতরা আসেন। এখানে প্রবীণ আহলে ইলম ও হযরতজী মাওলানা ইউসুফ (রহঃ) শেষ হযরতজী মাওলানা এনামুল হাসান (রহঃ) এর সোহবতপ্রাপ্ত মুরুব্বিগন বয়ান করেন।

প্রসঙ্গত, ২০২৫ সালে দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে আলেম-ওলামাদের পরিচালনায় শুরায়ি নেজামের অধীনে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি তাবলীগের বিতর্কিত আরেক গ্রুফ মাওলানা সাদপন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ