আবদুল কাইয়ুম শেখ
ইসলামের বিধানের সঙ্গে বিজ্ঞান মিলে গেলে তা বিজ্ঞানের সৌভাগ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির কারা নির্যাতিত মজলুম জননেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক।
তিনি বলেছেন, ইসলামের সঙ্গে কারো যুক্তি সাংঘর্ষিক হলে তার যুক্তিকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। অনুরূপভাবে ইসলামের সঙ্গে বিজ্ঞানের সংঘর্ষ হলে বিজ্ঞান প্রত্যাখ্যাত হবে। কারণ বিজ্ঞানের সূত্র পরিবর্তনশীল। পক্ষান্তরে ইসলাম শাশ্বত, সর্বজনীন ও সর্বকালীন। ইসলামের কোন বিধানের সঙ্গে যদি বিজ্ঞান মিলে যায়, তাহলে তা বিজ্ঞানের সৌভাগ্য; ইসলামের নয়।'