|| হাসান আল মাহমুদ ||
শুয়ায়ি নেজামের অধীনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে দ্বীনের মেহনত নিয়ে বের হয়েছে ১ হাজার ৪৬৫টি জামাত। দেশ ও বিদেশে দ্বীনের দাওয়াত নিয়ে মেহনত চালিয়ে যেতেই এ জামাতগুলোর যাত্রা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) তাবলীগ জামাত বাংলাদেশের শূরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান সূত্রে আওয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত হয়েছে।
তিনি জানান, আলহামদুলিল্লাহ! শুরায়ী নেজামের অধীনে টঙ্গী ৫৮ তম বিশ্ব ইজতেমার (প্রথম ধাপ) থেকে মোট ১ হাজার ৪৬৫ জামাত খুরুজ হয়।
হাবিবুল্লাহ জানান, দেশী মোট জামাতের সংখ্যা ১২৭১ টি। তন্মধ্যে ৩ চিল্লার জন্য ৯০টি, ১ চিল্লার জন্য ১,১১০টি এবং ১০-১৫ দিনের জন্য বের হয়েছে ৭১টি জামাত।
তিনি বলেন, ইজতেমার প্রথম ধাপ থেকে বিদেশি জামাত রয়েছ