সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

যুব জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার কাউন্সিল সম্পন্ন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ মারুফ খান 

গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) ময়মনসিংহ শহরের অনুভব কমিউনিটি সেন্টারে জেলা যুব জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত হয়। তাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সভাপতি মাও.খালেদ সাইফুল্লাহ সাদী। মাও.আব্দুল্লাহিল বাকীর সভাপতিত্বে মাও.মতিউর রহমান মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব জমিয়ত সভাপতি মাও.তাফহিমুল হক, সাংগঠনিক সম্পাদক মাও.চৌধুরী নাসির আহমাদ, দফতর সম্পাদক মাও মুকতাদির আহমাদ।

উপস্থিত ‍উলামা কেরাম, সম্প্রতি হবিগঞ্জে আলেমের বাড়িতে হামলা, জেলা যুব জমিয়ত নবনির্বাচিত সভাপতি মাও.আশরাফুজ্জামান এর বাড়িতে হামলাসহ সারা দেশে চলমান ডাকাতি ছিনতাই এর তীব্র নিন্দা প্রকাশ করেন। এবং দ্রুত এর সুষ্ঠ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এবং আইনশৃঙ্খলা উন্নতি করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
কাউন্সিলে মাও.আশরাফুজ্জামানকে সভাপতি, মাও.মতিউর রহমান মামুনকে সিনিয়র সহ-সভাপতি, মাও.ফিতরাতুল্লাহকে সাধারণ সম্পাদক এবং হাবিবুল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে আগামী তিন বছরের জন্য জেলা যুব জমিয়ত এর কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও.চৌধুরী নাসির আহমাদ। 

কাউন্সিলে প্রতিটি উপজেলা থেকে প্রায় দুই শতাধিক নেতাকর্মী যুব জমিয়তের কাউন্সিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ