|| হাসান আল মাহমুদ ||
রোজা ও ঈদ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ দুই ইবাদাত। সমগ্র বিশ্বের মুসলমান এই দুই ইবাদত গুরুত্ব সহকারেই পালন করে থাকে। স্বাভাবিকভাবেই এই দুই ইবাদত সমগ্র বিশ্বে একই সাথে পালিত হয় না।কোথাও একদিন আগে পালন হয়, কোথাও পালন হয় এক দিন পরে। তবে, কেউ কেউ প্রশ্ন ছুঁড়ে- কেন এই অমিল, সমগ্র বিশ্বের সব দেশের মুসলমান কেন এক সাথে এই দুই ইবাদাত পালন করতে পারে না?
বিশেষজ্ঞদের মতে, এই বিশ্বের পরিমন্ডলে একই সময়ে কোথাও দিন হয় আবার কোথাও হয় রাত। কোথাও বিকেল হলে অন্য জায়গায় ঠিক একই সময়ে দেখা যাচ্ছে সন্ধা। কোথাও শীত হলে অন্যখানে দেখা যায় গরম। তাই, যেভাবে পাঁচ ওয়াক্ত নামায সারা বিশ্বের মানুষ একই সাথে পালন করতে পারে না, বরং ভিন্ন ভিন্ন সময়ে আদায় করে থাকে, তদ্রুপ রোজা ও ঈদও নিজ নিজ অঞ্চলে চাঁদ দেখা সাপেক্ষে পালন করে থাকে মুসলমানরা।