|| এম মাআয ||
সূর্য তখনও ডোবেনি। তেজ কমেছে মাত্র। রামপুরা থেকে আফতাবনগরের পথে রওনা করলাম। ঢাকার পথের চিরচেনা জ্যাম ঠেলে গিয়ে নামলাম আফতাবনগরের বিশাল গেটের সামনে। রিক্সাযোগে পৌঁছালাম আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসায়। চারোপাশে সবুজের সুনসান পরিবেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নির্মাণাধীন মাদরাসা-মসজিদ কমপ্লেক্স।
পহেলা রমজান থেকে এখানে এতেকাফ করছেন আওলাদে রাসুল মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানি দা. বা.। দেশের বিভিন্ন অঞ্চল থেকে তার বহু ভক্তবৃন্দের সমাগম ঘটেছে এখানে। দিনের বেশিরভাগ সময় বয়ান, জিকির, কোরআন তেলাওয়াত ও বিভিন্ন আমলে মুখরিত হয়ে থাকে খানকার পরিবেশ।
ইফতারের পূর্ব মুহূর্তে মাদরাসায় প্রবেশ করলাম। পশ্চিমের টিনশেডে হিফজখানা। পাশের গেট দিয়ে ঢুকে পড়লাম মুল ভবনে। অফিসের পাশে প্রশস্ত ফ্লোরে ইফতারের আয়োজন চলছে। আগত মেহমান ও মু’তাকিফ(ই’তিকাফকারী) ৪জন করে বসে পড়ছে ইফতারের দস্তরখানে। সারাদিন সিয়াম সাধনা শেষে সক