শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

তারাবি নিয়ে ১০ হাফেজের অনুভূতি ও অভিজ্ঞতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| নাঈমুর রহমান নাঈম ||

রমজান মাস আত্মশুদ্ধি, ইবাদত ও কুরআনের প্রতি গভীর মনোযোগী হওয়ার এক অনন্য সময়। এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো তারাবির নামাজ, যেখানে কুরআনের তেলাওয়াতের মাধ্যমে মুসল্লিরা আল্লাহর রহমত ও বরকত লাভের আশায় রাত কাটান। আর এই পবিত্র দায়িত্ব পালনের মূল কারিগর হলেন হাফেজে কুরআনগণ। যারা পরিশ্রম, অধ্যবসায় ও আল্লাহর প্রতি গভীর আনুগত্যের মাধ্যমে মুসলমানদের জন্য এক অপূর্ব ইবাদতের পরিবেশ তৈরি করেন।

অনেক অভিজ্ঞ হাফেজ যাঁরা বছরের পর বছর তারাবি পড়ানোর দায়িত্ব পালন করে আসছেন। আবার কেউ নতুন হাফেয হিসেবে নতুন ভাবে তারাবির ইমামতিতে যোগ দিয়েছেন। এটি কেবল তাদের ব্যক্তিগত দক্ষতার পরিচয় নয়, বরং পুরো মুসলিম উম্মাহর জন্য এক মহান খেদমত। এই মহান দায়িত্ব পালন করতে গিয়ে তারা নানান চ্যালেঞ্জের সম্মুখীন হন। কুরআন মুখস্থ রাখা, শুদ্ধ তেলাওয়াত করা এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে ইমামতি করা—এগুলো এক বিশাল চ্যালেঞ্জ।